1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
চাপাইল সেতুতে দুর্ভোগ দূরীকরণে নাগরিক সমাজের মানববন্ধন - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

চাপাইল সেতুতে দুর্ভোগ দূরীকরণে নাগরিক সমাজের মানববন্ধন

শেখ তরিকুল ইসলাম, নড়াগাতি থানা প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫
Spread the love

শেখ তরিকুল ইসলাম, নড়াগাতি থানা প্রতিনিধি: অব্যবস্থাপনা, অবহেলা ও জনদুর্ভোগের বিরুদ্ধে সোচ্চার হয়ে নড়াইলের নড়াগাতি উপজেলার সর্বস্তরের সচেতন নাগরিক সমাজের উদ্যোগে গতকাল শুক্রবার বিকাল তিনটায় চাপাইল সেতু সংলগ্ন পশ্চিমপাড়ে অনুষ্ঠিত হয়েছে এক মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি।

এ কর্মসূচির মাধ্যমে বক্তা বলেন, মধুমতি নদীর ওপর নির্মিত চাপাইল সেতু গুরুত্বপূর্ণ হলেও, তা ঘিরে সৃষ্টি হয়েছে একাধিক জনদুর্ভোগ ও অব্যবস্থাপনা। তারা অবিলম্বে সেতু সংলগ্ন অবকাঠামোগত উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

উত্থাপিত প্রধান দাবিসমূহ: সেতু দিয়ে অবাধ যাত্রী চলাচল নিশ্চিত করা টলি, নসিমন, করিমন, ভটভটি-সহ অবৈধ ও প্রাণঘাতী যান চলাচল বন্ধ করা সেতুর ল্যাম্পপোস্টের বাতি সচল রাখা কালিয়া-চাপাইল সড়কের বেহাল অবস্থা দ্রুত সংস্কার অপ্রাপ্তবয়স্ক শিশুশ্রম ও মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ সেতুর পূর্বপাড়ে ময়লার স্তূপ অপসারণ ও পরিবেশ রক্ষা বিদ্যুৎ বিভ্রাট, লোডশেডিং ও ভৌতিক বিল সমস্যা সমাধান মানববন্ধনে অংশ নেওয়া বক্তা পহরডাঙ্গা ইউ পি চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম বলেন, “যে সেতুকে ঘিরে উন্নয়নের স্বপ্ন দেখেছিল মানুষ, তা এখন দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। মানুষ চলাচল করতে ভয় পায়, নিরাপত্তা নেই, নেই পরিবেশের সুরক্ষা।অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

পরে সংশ্লিষ্ট প্রশাসনের বরাবর স্মারকলিপি প্রদান করা হবে, যাতে উল্লিখিত সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন। বক্তারা আরও বলেন, “এগুলো কোনো রাজনৈতিক দাবি নয়, সাধারণ মানুষের জীবনমান রক্ষার ন্যূনতম অধিকার।

যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তবে বৃহত্তর কর্মসূচির দিকে যেতে আমরা বাধ্য হব।”

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares