1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বাগেরহাটে বিষ্ণুপুর বিএনপির সমাবেশ,‎মানববন্ধন - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

বাগেরহাটে বিষ্ণুপুর বিএনপির সমাবেশ,‎মানববন্ধন

মেহেদী হাসান বাচ্চু,বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ১৪ জুন, ২০২৫
Spread the love

মেহেদী হাসান বাচ্চু,বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট সদর উপজেলার ৪নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির নির্যাতিত সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সচিব মোল্লা মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎সদর উপজেলার ৪নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির  নির্বাচনের ঘোষনা দেওয়ার পরে এই অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ ইউনিয়নের বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের।

‎শনিবার (১৪ জুন) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের

‎সামনে ঘন্টা ব্যাপী মানবন্ধন শেষে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে  এক সংবাদ সম্মেলন এসব অভিযোগ করা হয়।

‎সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে মোল্লা মোস্তাফিজুর রহমান বলেন, আমি দীর্ঘদিন বিএনপির পরিবারের সহিত সক্রিয়ভাবে জড়িত, ছাত্র ও যুব রাজনীতি করে পরবর্তীতে দীর্ঘদিন ৪নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও সদস্য সচিব পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এসেছি। দলের জন্য আমি একাধিকবার জেল খেটেছি। আমার বাড়িঘর আওয়ামী সন্ত্রাসী কর্তৃক একাধিক বার ভাংচুর করা হয়েছে। বহু হামলার এবং নাশকতার মামলার শিকার হয়ে বার বার কারা বরন করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাগেরহাট সদর ৪নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি এবং সকল

‎অংঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীদের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, আমার জন প্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামী মদদপুষ্ট কিছু অনুপ্রবেশকারীর মিথ্যা ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে আমার প্রতি অবিচার করা হয়েছে বলে আমি মনে করি। বাগেরহাট জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক,

‎সমন্বয়ক ও সদস্য সচিব এবং কেন্দ্রীয় বিএনপির দায়িত্ব প্রাপ্ত

‎নেতৃবৃন্দদের, আপনাদের মাধ্যমে অবহিত করছি যে, কোন ভুল তথ্য বা সংগঠনকে

‎ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে কোন পক্ষ  চক্রান্তে আমি অকারন কোন প্রকার অপবাদের শিকার না হই। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি

‎করেছি। ভবিষ্যতেও করতে চাই। এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান এই নেতা।

‎এদিকে সংবাদ সম্মেলনের পূর্বে, ইউনিয়ন বিএনপির নির্যাতিত সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সচিব মোল্লা মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের

‎প্রতিবাদে  ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমাবেশ ও মানববন্ধন থেকে যারা দলীয় শৃংখলা ভঙ্গ করে বিষ্ণপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে সংগঠনিক ব্যবস্থা গ্রহণের

‎দাবি জানানো হয়। এবং হুশিয়ার করা হয় মোস্তাফিজুর রহমানকে যদি ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের জন্য  দলীয় নির্বাচনে অংশগ্রহণ করতে সুযোগ না দেয়া হয় তাহলে বিষ্ণপুর ইউনিয়নে কোন নির্বাচন হতে দেয়া হবেনা।।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares