1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
গোপালগঞ্জ শহরে ট্রলির ধাক্কায় নড়াগাতির নারীর মৃত্যু - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

গোপালগঞ্জ শহরে ট্রলির ধাক্কায় নড়াগাতির নারীর মৃত্যু

মো: রাসেল শেখ, কালিয়া উপজেলা প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫
Spread the love

মো: রাসেল শেখ,কালিয়া উপজেলা প্রতিনিধি: গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে ট্রলির ধাক্কায় গৃহকর্মী নারীর মৃত্যু, এলাকাবাসীর ক্ষোভ। গোপালগঞ্জ শহরে ট্রলির ধাক্কায় সাজেদা বেগম (৫০) নামে এক গৃহকর্মী নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) সকাল ৯টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সাজেদা বেগম নড়াইল জেলার নড়াগাতি থানার ডুমুরিয়া গ্রামের মোঃ আনিস মিয়ার স্ত্রী। তিনি গোপালগঞ্জ শহরের শান্তিবাগ এলাকায় ভাড়া বাসায় থেকে বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাজেদা বেগম হাসপাতালের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রলি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। মাথায় আঘাত পেয়ে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোঃ সাজেদুর রহমান জানান, “ট্রলির ধাক্কায় আহত ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

স্থানীয়রা অভিযোগ করেন, হাসপাতালের সামনে কোনো ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। দ্রুতগামী যানবাহনের কারণে পথচারীরা নিয়মিত ঝুঁকিতে পড়ছেন। এর আগেও এ স্থানে একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা।

পরিবারের সদস্যরা জানান, সাজেদা বেগম ছিলেন পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের পাশাপাশি চরম আর্থিক অনিশ্চয়তা নেমে এসেছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares