1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মেঘনায় মিলছেনা কাঙ্ক্ষিত ইলিশ,হতাশ জেলেরা! - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

মেঘনায় মিলছেনা কাঙ্ক্ষিত ইলিশ,হতাশ জেলেরা!

মোখলেছুর রহমান ধনু,রামগতি উপজেলা প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ১৯ মে, ২০২৫
Spread the love

মোখলেছুর রহমান ধনু,রামগতি উপজেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে ইলিশের দেখা নেই। এবার  ইলিশ শূন্য হয়ে পড়েছে মাছের আড়তে। মেঘনা নদীতে জেলেরা জাল ফেলে ইলিশ পাচ্ছেন না। এর প্রভাব পড়েছে স্থানীয় বাজারগুলো ও জেলে পল্লীতে। নিষেধাজ্ঞা শেষে রামগতি-কমলনগর উপজেলার মাছের আড়তগুলোতে এখন ইলিশ নেই বললেই চলে। এ অঞ্চলে এখনো পুকুর ও ঘেরে চাষ করা মাছের উপর নির্ভরশীল ক্রেতা ও বিক্রেতারা।

তবে উপজেলা মৎস্য কর্মকর্তার জানিয়েছেন, বৃষ্টিপাত না হওয়ায় নদীতে এখনো মিঠা পানি আসেনি। বৃষ্টি হলে সাগরের মিঠা পানি নদীতে প্রবেশ করলেই জেলেদের জালে ইলিশ ধরা পড়বে। বৃষ্টি হলে এ সংকট কেটে যাবে।

কমলনগর উপজেলার মতিরহাট, লুধুয়া মাছঘাট, নাছিরগন্জ, মাতাব্বরহাট ও রামগতি উপজেলার আলেকজান্ডার মাছঘাট, বিবিরহাট, রামগতি বাজার ও টাংকিরঘাট এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে। প্রতিটি ঘাটে হতাশা ও উৎকণ্ঠায় দিন পার করছেন জেলেরা। মৎস্য বিভাগের রাজস্ব আয়েও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জেলেরা জানিয়েছে,নিষেধাজ্ঞার জন্য দুই মাস মেঘনায় মাছ ধরতে পারেননি। এতে খুব কষ্টে দিন কাটিয়েছেন তারা। পরিবার নিয়ে কোনোমতে সময় পার করেছেন। এখন নিষেধাজ্ঞা নেই। অনেক বড় আশা নিয়ে নদীতে জাল ফেলেও ইলিশ পাচ্ছেন না। সংসার চলাবেন কীভাবে?এমন চিন্তায় হতাশ হয়ে পড়েছে তারা।

শনিবার সকালে রামগতি আলেকজান্ডার মাছঘাটে গিয়ে দেখা গেছে,ঘাটে অলস সময় পার করছেন জেলেরা। কেউ গল্প করছেন,কেউবা জাল সিলাই করছেন। মাছ বাজারে গিয়ে দেখা যায়, বাজারে ইলিশ মাছ নেই। আড়তে সারি সারি মাছের বাক্স গুলো খালি পড়ে আছে। ক্রেতারা ইলিশের পরিবর্তে পুকুরের অন্যান্য মাছ কিনে নিচ্ছেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares