1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রামপালে চেতনানাশক খাইয়ে টাকা স্বর্ণালংকার লুট - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই

রামপালে চেতনানাশক খাইয়ে টাকা স্বর্ণালংকার লুট

মোতাহার মল্লিক, রামপাল উপজেলা প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ১৬ মে, ২০২৫
Spread the love
মোতাহার মল্লিক, রামপাল উপজেলা প্রতিনিধি: রামপালে খাবারের ভেতর চেতনানাশক খাইয়ে মুক্তিযোদ্ধা আঃ মান্নানসহ তার পরিবারের সদস্যদের অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর অসুস্থ তিন সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় কোন অভিযোগ হয়নি।
জানা গেছে, উপজেলার ঝনঝনিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা সেখ আঃ মান্নান (৭৩), তার স্ত্রী মমতাজ বেগম (৬০) ও তার ছেলে সেখ তানভীর ইসলাম (৩৫) গত বুধবার (১৪ মে) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।
বৃহস্পতিবার সকালে মুক্তিযোদ্ধা আঃ মান্নানের মেয়ে ডায়না সকাল অনুমান সাড়ে ৭ টায় বাড়ীতে মায়ের কাছে ফোন দেন। তিনি ফোন না ধরায় পিতা মান্নানকে ফোন দেন।
কেউ ফোন না ধরায় তার সন্দেহ হয়। এ সময় তিনি বাড়ীতে এসে দেখেন ঘরের দরজা জানালা সব খোলা। এ সময় পিতা, মাতা ও ভাইকে অজ্ঞান অবস্থায় দেখে ডাক চিৎকার দিলে পাশের বাড়ির লোকজন ছুটে এসে দ্রুত সবাইকে হাসপাতালে ভর্তি করেন।
আহাতদের মধ্যে আ. মান্নান ও তার স্ত্রী মমতাজের শারিরিক অবস্থা স্থিতিশীল থাকলেও ছেলে তানভীর ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্বৃত্তরা ঘরে থাকা ৫০ হাজার টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত রামপাল থানায় কোন অভিযোগ হয়নি।
তবে আঃ মান্নানের বড় ছেলে সেখ মানঞ্জুরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তবে পরিবারের সদস্যদের চিকিৎসার কারণে ব্যাস্ত থাকায় রামপাল থানায় অভিযোগ করা সম্ভব হয়নি।#
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares