1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
কুয়াকাটার আজিমপুর গ্রামের বিয়ের প্রলোভনে ধর্ষণ মেহেরপুরে এনপিবি নিউজের বর্ষপূর্তি পালন নবীনগরে এমপি মান্নানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতায় কপ-৩১ সম্মেলনে যাচ্ছেন নারায়ণগঞ্জের সায়মন কিশোরগঞ্জে উৎসাহ উদ্দীপনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার

ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জয়ন্তী পালনের দাবী

নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ আঃ হান্নান আল আজাদ
  • আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
Spread the love

নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ আঃ হান্নান আল আজাদ : ময়মনসিংহের ত্রিশালে জাতীয়ভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নজরুল জয়ন্তী পালনের দাবী জানিয়েছে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ। এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি ইমতিযাজ আহমেদ ও সাধারণ সম্পাদক মো: রেজাউল ইসলাম বলেন, নজরুলের কৈশোরকালের স্মৃতি বিজড়িত স্থান ময়মনসিংহের ত্রিশাল। তৎকালীন অবিভক্ত বাংলার পশ্চিমবঙ্গের আসানসোল হতে দারোগা রফিক উল্লাহর হাত ধরে নজরুল ১৯১৪ সালের জুন মাসে ত্রিশালে আসেন। ত্রিশালে তিনি ছিলেন ১৯১৫ সালের ডিসেম্বর পর্যন্ত। ত্রিশালের দরিরামপুর স্কুলে সপ্তম শ্রেণিতে ভর্তি হন। অষ্টম শ্রেণিতে উঠে ত্রিশাল ছাড়েন। নজরুল পূর্ববঙ্গের মানুষ ও সংস্কৃতি সম্পর্কে প্রথম পরিচিত হন ত্রিশালে অবস্থানকালে। চষে বেড়ান এ অঞ্চলের পথে প্রান্তরে। এ অঞ্চলে রয়েছে তাঁর অসংখ্য স্মৃতিচিহ্ন। নজরুলের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ত্রিশালে প্রতিষ্ঠিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

১৯৯০ সাল থেকে ত্রিশালের দরিরামপুর নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে শুরু হয় রাষ্ট্রীয়ভাবে নজরুল জয়ন্তী উদযাপন। তারপর থেকে ত্রিশালে বিভিন্ন বছরে জাতীয়ভাবে নজরুল জয়ন্তী উদযাপন করা হলেও গত ক’বছর যাবত ধারাবাহিকভাবে ত্রিশালে জাতীয়ভাবে উদযাপন করা হচ্ছে না। যার ফলে ময়মনসিংহবাসী ক্রুদ্ধ।

বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ আরো বলেন, ধারাবাহিকভাবে ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জয়ন্তী পালন না করা নজরুলের স্মৃতি বিজড়িত স্থানকে অবহেলা করার সামীল, যা কখনোই কাম্য নয়। এই ধারাবাহিক অবহেলার বৃত্ত থেকে বেরিয়ে এসে এ বছর ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয়ভাবে ত্রিশালে নজরুল জয়ন্তী পালন করা উচিত। তাই এ বছর ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয়ভাবে ত্রিশালে নজরুল জয়ন্তী পালন করা হোক।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি