1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
লোহাগড়া উপজেলায় পারিবারিক কলহে খুন - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

লোহাগড়া উপজেলায় পারিবারিক কলহে খুন

নড়াইল লোহাগড়া থেকে নাঈম টিটো
  • আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫
Spread the love

নড়াইল লোহাগড়া থেকে নাইম টিটো: নড়াইলের লোহাগড়া উপজেলায় হামলায় আহত এক কৃষক মারা গেছেন। বৃহস্পতিবার ৮/৫/২৫ দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গত বুধবার সন্ধ্যার দিকে লোহাগড়া উপজেলার করফা গ্রামে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, চাচাতো ভাই ও ভাতিজারা তাঁর ওপর হামলা চালিয়েছেন।

মৃত সৈয়দ টোকন আলীর (৬০) বাড়ি করফা গ্রামে। তিনি পেশায় কৃষক। এ ঘটনায় আহত টোকনের দুই ছেলে সৈয়দ রাজু ও সৈয়দ রুবেল এবং এক পুত্রবধূ লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

মৃত ব্যক্তির পরিবারের দাবি, গতকাল বিকেলে টোকন আলীর বাড়ির ওপর দিয়ে ভ্যান নিয়ে যাচ্ছিলেন তাঁর চাচাতো ভাইয়ের ছেলেরা। এ সময় তাঁদের ভ্যান নিতে নিষেধ করেন টোকনের স্ত্রী। তখন টোকনের স্ত্রীর সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। এর কিছু সময় পর টোকন ও তাঁর দুই ছেলে রাজু এবং রুবেল মাঠ থেকে বাড়িতে ফিরলে তাঁদের ওপর অতর্কিত হামলা চালান টোকনের চাচাতো ভাই ফেরদৌস, রিজ্জাক, এরদাউস ও ভাতিজা রহিম, করিম, রহমত, হৃদয় আলীসহ বাড়িতে থাকা ধান কাটার শ্রমিকেরা। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন টোকন, তাঁর দুই ছেলে এবং এক পুত্রবধূকে। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাতে টোকনের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাঁকে অন্যত্র নেওয়ার পরামর্শ দেন। এরপর টোকনকে প্রথমে যশোর ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুর ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর থেকে অভিযুক্তরা সবাই এলাকা থেকে পালিয়ে যাওয়ায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছে। গতকাল বিকেলে বাড়ির ওপর দিয়ে ভ্যান নেওয়ায় টোকনের স্ত্রীর সঙ্গে ফেরদৌসদের পরিবারের সদস্যদের বাগ্‌বিতণ্ডা হয়। সন্ধ্যার পর বাড়ি এসে ঘটনা শুনে ছেলেদের সঙ্গে নিয়ে টোকন চাচাতো ভাইদের কাছে যান বিষয়টি জানতে। এ সময় ফেরদৌসদের হামলায় টোকনসহ তাঁদের পরিবারের চারজন এবং ফেরদৌসদের পরিবারের একজন আহত হন। টোকনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তিনি মারা গেছেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান বলেন, ঘটনার পরপরই ওই এলাকায় পুলিশ পাঠানো হয়। এখনো অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares