1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নড়াইল লোহাগড়ায় যুবদল কর্মির লাশ উদ্ধার - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

নড়াইল লোহাগড়ায় যুবদল কর্মির লাশ উদ্ধার

নড়াইল লোহাগড়া থেকে নাঈম টিটো
  • আপডেট : শুক্রবার, ৯ মে, ২০২৫
Spread the love

নড়াইল লোহাগড়া থেকে নাইম টিটো: নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বিলের মধ্য থেকে সালমান খন্দকার (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে নোয়গ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সালমান উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের খাঁজা খন্দকারের ছেলে। তিনি উপজেলা যুবদলের সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সালমানসহ তার বন্ধুরা মিলে মধুমতি নদীর পাড়ে পিকনিক করে। পিকনিক শেষে সালমান শামুকখোলার নিজ বাড়িতে আসে। বাড়িতে আসার কিছুক্ষণ পর সালমান আবারও বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তার মুঠোফোনে কল দিলে সেটি বন্ধ পায়।

শুক্রবার সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিলের মধ্যে একটি অজ্ঞাত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। স্থানীয় লোকজন লোহাগড়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে লাশ উদ্ধারের খবরে সালমানের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ছাড়া ঘটনা তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares