1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নড়াইলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

নড়াইলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

লোহাগড়া উপজেলা প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ৭ মে, ২০২৫
Spread the love

লোহাগড়া উপজেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় সাংবাদিককে মুঠোফোনে হুমকি দেয়ার ঘটনায় রাসেল শেখ (৩৩) নামে এক ব্যক্তির বিরুদ্ধে লোহাগড়া থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।

অভিযুক্ত ওই ব্যক্তি সাতক্ষীরা জেলায় পল্লী বিদ্যুৎ অফিসে নিয়মিত সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত আছে বলে জানা গেছে।

বুধবার (৭ মে) রাতে লোহাগড়া থানায় সাধারণ ডায়রি করেন ভুক্তভোগী সাংবাদিক মো: আজিজুর বিশ্বাস।

ভুক্তভোগী সাংবাদিক আজিজুর বিশ্বাস (৩৫) উপজেলার রামেশ্বরপুর গ্রামের মৃত আব্দুর রশিদ বিশ্বাসের ছেলে। তিনি জাতীয় দৈনিক ঘোষণা ও দৈনিক প্রবাহ পত্রিকার লোহাগড়া নড়াইল প্রতিনিধি হিসেবে কর্মরত আছে।

সাধারণ ডায়রিতে আজিজুর বিশ্বাস উল্লেখ করেন, গত ৫ মে সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে লক্ষ্মীপাশা মোল্যার মাঠের সামনে নড়াইল জেলা ট্রাফিক পুলিশের অভিযান পরিচালনা হচ্ছিল। এসময় তিনি সংবাদ সংগ্রহ করতে যান। পথিমধ্যে নড়াইল জেলা ট্রাফিক পরিদর্শক, (লোহাগড়া জোন) ফারুক আল-মামুন ভুঁইয়ার সাথে মটর সাইকেল চালক সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের শালিখা গ্রামের মৃত হাসান শেখের ছেলে রাসেল শেখ ওরফে ডিটান (৩৩) এর কাগজপত্র,হেলমেট,লাইসেন্স বিহিন গাড়ী পুলিশ আটক করার কারণে পুলিশের সাথে বাগবিতন্ডায় জড়িয়ে পড়ে রাসেল।

এসময় সাংবাদিক আজিজুর বিশ্বাসসহ অন্যান্য সাংবাদিকরা বিষয়টি ভিডিও ধারন করে ফেইসবুকে পোষ্ট করেন। এ বিষয়ে বিবাদী তার উপর ক্ষিপ্ত হয়ে বুধবার (৭ মে) একটি নাম্বার থেকে সাংবাদিক মো: আজিজুর বিশ্বাস কে ফোন দিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকিসহ ভয়ভীতি প্রদান করে।

ভুক্তভোগী আজিজুর বিশ্বাস বলেন,আমি সত্য প্রকাশ করায় আমাকে মারধর ও প্রাণ নাশের হুমকি দিয়েছে রাসেল শেখ ওরফে ডিটান নামে এক ব্যক্তি। আমি প্রশাসনের কাছে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

এ অভিযোগের ব্যাপারে অভিযুক্ত রাসেল শেখ ওরফে ডিটানকে মুঠোফোনে কল দিয়ে হুমকি ও মারধরের বিষয়টি জানতে চাইলে তিনি অকপটে স্বীকার করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে আবারো যোগাযোগের চেষ্টা করে হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা। লোহাগড়া উপজেলার সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি বলেন, সত্য প্রকাশ করায় সাংবাদিক আজিজুর বিশ্বাসকে হুমকি দেয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনায় দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান জানান, সাংবাদিক আজিজুর বিশ্বাস বাদী হয়ে একটি জিডি করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares