1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

কাউখালী ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত ঘোষণা

এনামুল হক, পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Spread the love

এনামুল হক, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলা ভূমি অফিসে ঘুষ, দুর্নীতি, অনিয়মূ বন্ধ করতে এক বছর যাবত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে বিশেষ সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় ২০ এপ্রিল রবিবার সকালে

উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের দারুস সুন্নত ইসলামিয়া কামিল মাদ্রাসার হলরুমে মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে  ভূমি সেবা বিষয়ক সচেতনতামূল প্রশিক্ষণ কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়।

এ সময় মাদ্রাসার বিভিন্ন শ্রেণী থেকে  ১২০ জন  শিক্ষার্থী প্রশিক্ষণ ক্লাসে অংশগ্রহণ করেন। এই সমস্ত ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট  সুদীপ্ত দেবনাথ।

অনুষ্ঠানে  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দারুসুন্নাত  কামিল মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ  মাওলানা মিজানুর রহমান,  মাদ্রাসার  প্রভাষক, শিক্ষক, শিক্ষিকা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত দেবনাথ বলেন, উপজেলার  প্রতিটি ভূমি অফিসে আমাদের কর্মকর্তা বৃন্দ স্থানীয় ভূমি সংক্রান্ত বিষয় সঠিক পরামর্শ ও সেবা দিয়ে থাকে এবং সরকার নির্ধারিত ১১৭০ টাকা ফ্রি দিয়ে  জমির  নামজারি করা হয়।

ভূমি সংক্রান্ত কোনো কাজের জন্য সরকার নির্ধারিত টাকার চেয়ে কোন কর্মকর্তা-কর্মচারী অতিরিক্ত টাকা দাবি করলে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা সহকারি কমিশনার (ভূমি) কে অবহিত করার জন্য আহ্বান জানান।

তিনি আরো বলেন ভূমি সেবা সংক্রান্ত ব্যাপারে কারো বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে সরাসরি আমাদের কাছে অভিযোগ দিন। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

এ সময় তিনি ছাত্র-ছাত্রীদেরকে ভূমি সংক্রান্ত বিভিন্ন আইন ও নিয়ম-কানুন সম্পর্কে অবহিত করেন। কর্মশালা শেষে প্রশিক্ষনে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সহকারী কমিশনার ভূমি  সুদীপ্ত দেবনাথ কাউখালী ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত ঘোষণা করেন।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি