1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

ভাঙ্গা টু কুয়াকাটা মহাসড়ক ৬ লেন করার দাবিতে ‌মানববন্ধন

দানিসুর রহমান, বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Spread the love

দানিসুর রহমান, বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি: ভাঙ্গা টু কুয়াকাটা পর্যটন কেন্দ্র পর্যন্ত মহাসড়ক ৬লেন ও চীন প্রতিষ্ঠিত হাসপাতাল বরিশালে বিভাগে নির্মাণের দাবিতে বাকেরগঞ্জে ‌মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) সকাল ১১ টায় বরিশাল পটুয়াখালী মহাসড়কের সরকারি বাকেরগঞ্জ কলেজের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রশিক্ষক ঐক্য পরিষদের সভাপতি ফজলুর রহমান মোল্লা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক অ্যাডভোকেট মুজিবর রহমান মোল্লা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, প্রভাষক ইন্দ্রজিৎ কুমার, সাবেক যুবনেতা মোজাম্মেল সিকদার, সাবেক ছাত্রনেতা খান সুলতান মাহমুদ জলিল।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, সাংবাদিক মাসুদ সিকদার, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জিয়াউল হক আকন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের সময় একনেকে ফরিদপুরের ভাঙ্গা টু কুয়াকাটা পর্যটন কেন্দ্র পর্যন্ত মহাসড়ক ৬লেন পাশ হলেও অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে প্রকল্পটি বাতিল করে।

যেটি অত্যন্ত দুঃখজনক। দক্ষিণাঞ্চলে চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ব্যতীত অন্য কোন প্রতিষ্ঠান নেই। মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ দক্ষিণাঞ্চলবাসীর প্রাণের দাবি অবিলম্বে ভাঙ্গা টু কুয়াকাটা পর্যটন কেন্দ্র পর্যন্ত ৬লেন রাস্তা প্রশস্ত করুন এবং চীন প্রতিষ্ঠিত তিনটি হাসপাতালের একটি বরিশালে নির্মাণ করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান। অন্যথায় তারা এ দাবিতে বৃহত্তর আন্দোলন সংগ্রামসহ দক্ষিণাঞ্চল অবরুদ্ধ করার হুশিয়ারি দেন।

মানববন্ধনে বাকেরগঞ্জ উপজেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, পেশাজীবী, রাজনৈতিক ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি