1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
গাজীপুরে কৃষক দল নেতা রাকিব মোল্লাকে কুপিয়ে হত্যা - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

গাজীপুরে কৃষক দল নেতা রাকিব মোল্লাকে কুপিয়ে হত্যা

রুহুল আমিন,গাজীপুর সদর উপজেলা প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
Spread the love
রুহুল আমিন, গাজীপুর সদর উপজেলা প্রতিনিধি:
গাজীপুর মহানগরের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় ১১ এপ্রিল (শুক্রবার) রাত সাড়ে ৯ টায় ইন্টারনেট ও ডিস ব্যবসার নিয়ন্ত্রণ এর বিরোধের জেরে রাকিব মোল্লা (২৯) নামে এক জন কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা করেছে।
নিহত রাকিব মোল্লা (২৯) গাজীপুর মহানগরের ৩১ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ইব্রাহিম মোল্লার ছেলে। তিনি গাজীপুর মহানগর কৃষক দলের প্রস্তাবিত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণখান এলাকায় দীর্ঘদিন ধরে ইমতিয়াজ (৩০) ও সেলিম (৩০) নামের দুই জন আওয়ামী লীগ কর্মী ইন্টারনেট ও ডিস ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিলেন। সম্প্রতি রাকিব মোল্লা ওই ব্যবসার অংশীদার হতে চেয়েছিলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। শুক্রবার রাতে রাকিব দক্ষিণখান এলাকায় অবস্থান করছিলেন। এ সময় ইমতিয়াজ, সেলিমসহ আরও চার–পাঁচজন দেশীয় অস্ত্র নিয়ে রাকিবের ওপর হামলা চালায়। তারপর তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় হামলাকারীরা।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তার মৃত্যু হতে পারে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares