1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ

মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

সোহেল সিকদার, মাদারীপুর জেলা প্রতনিধি
  • আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
Spread the love

মোঃ সোহেল সিকদার, মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সকাল ০৯.০০ ঘটিকায় অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাদারীপুর জেলার পুলিশ সদস্যদের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন জনাব মোঃ সাইফুজ্জামান, বিপিএম, পুলিশ সুপার, মাদারীপুর। প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ফোর্সদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মূল্যায়ন, শারীরিক ফিটনেস এবং টার্ন আউট এর উপর ভিত্তি করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন।

পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শনান্তে সন্তোষ প্রকাশ করে উপস্থিত অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা,পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার ও পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বানসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

উক্ত মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন জনাব মোঃ সালাহ উদ্দিন কাদের,সহকারী পুলিশ সুপার (অপস্) মাদারীপুর।

মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন্সের,যানবাহন শাখা পরিদর্শন করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয়ের কাছে পুলিশ সদস্যরা ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন দাবি-দাওয়া এবং সমস্যার কথা তুলে ধরেন । পুলিশ সুপার মহোদয় তাদের দাবি-দাওয়া এবং সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং দাবি-দাওয়া পূরণ ও সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। তিনি মাদারীপুর জেলার সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জোরদার করার মাধ্যমে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা,গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক বিরোধী অভিযান, থানা এলাকায় নিয়মিত টহল জোরদার করার নির্দেশ প্রদান করে সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান। গত মাসে রুজুকৃত মামলাসমূহ কেইস টু কেইস বিশ্লেষণ,ওয়ারেন্ট তামিল,মাদক উদ্ধার এবং মাসিক ভালো পারফর্মেন্স বিবেচনা করে পুলিশ পরিদর্শক,এসআই ও এএসআই দের মূল্যায়ন স্বরূপ অর্থ পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

আয়োজিত মাস্টার প্যারেড,মাসিক কল্যাণ ও অপরাধ সভায় জেলা পুলিশ মাদারীপুরের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares