1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
যুক্তরাষ্ট্রে করোনার প্রথম টিকা নিলেন নার্স সান্ড্রা - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

যুক্তরাষ্ট্রে করোনার প্রথম টিকা নিলেন নার্স সান্ড্রা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
Spread the love

যুক্তরাষ্ট্রে প্রথম দফায় ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা দেওয়া শুরু হয়েছে। নিউইয়র্কের কুইন্সে ‘লং আইল্যান্ড জুইশ মেডিকেল সেন্টার’ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) এক কৃষ্ণাঙ্গ নার্স সান্ড্রা লিন্ডসকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। এ ছাড়া অন্যদের টিকা দেয়ার লক্ষ্যে ৫০টি রাজ্যে ফাইজার-বায়োএনটেকের ৩০ লাখ সরবরাহ করা হয়েছে।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ এখনো ঊর্ধ্বমুখী। পুরো ডিসেম্বর এ অবস্থা অব্যাহত থাকার আশঙ্কা করে শুক্রবার বিশেষজ্ঞরা টিকার জরুরি অনুমোদন দেন। এর পর শনিবার সরকারিভাবে যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিনের জরুরি ব্যকহারের ছাড়পত্র দেয় খাদ্য ও ওষুধ প্রশাসন বিভাগ (এফডিএ)।

এর পর সোমবার টিকা দেয়া শুরু হয় যুক্তরাষ্ট্রে। আর প্রথম টিকাটি নেন নিউইয়র্কের লং আইল্যান্ড জিউস মেডিকেল সেন্টারের আইসিইউয়ের নার্স সান্ড্রা লিন্ডসে। তার এই টিকা নেয়ার দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে। নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো টুইটারে টিকা দেয়ার ছবি প্রকাশ করেন।

এ ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকা শুরুর বিষয়টি টুইটারে জানান। তিনি বলেন, ‘প্রথম টিকা দেয়া হয়েছে। শুভ কামনা যুক্তরাষ্ট্র, শুভ কামনা বিশ্বের সবার জন্য।’

এদিকে প্রথম টিকা নেয়ার সুখকর অনুভূতি জানিয়েছেন সান্ড্রা লিন্ডসে। তিনি বলেন, ‘আমার মনে হয়েছে সুস্থ হয়ে যাচ্ছি। অন্য যেকোনো টিকা নেয়ার অনুভূতির চেয়ে কোনো ভিন্নতা ছিল না। আমি মনে করি, ইতিহাসের সবচেয়ে খারাপ সময় শেষ হওয়ার শুরু হলো আজ। সবাইকে বলতে চাই, এই টিকা নিরাপদ। আমরা সবাই মহামারির মধ্য দিয়ে যাচ্ছি। সুতরাং সবার এই কর্মসূচিতে অংশগ্রহণ করা উচিত।’

সোমবার যুক্তষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। এদিন থেকেই শুরু হয়েছে টিকা কর্মসূচি। আগামী এপ্রিলের মধ্যে দেশটিতে ১০০ মিলিয়ন মানুষকে টিকা দেয়া হবে বলে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares