1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
অবশেষে আনুষ্ঠানিকভাবে বাইডেনকে জয়ী ঘোষণা - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

অবশেষে আনুষ্ঠানিকভাবে বাইডেনকে জয়ী ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
Spread the love

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জো বাইডেনকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে দেশটির ইলেকটোরাল কলেজ। ৫০টি অঙ্গরাজ্যের ইলেকটরদের বৈঠকের পর স্থানীয় সময় সোমবার তাকে বিজয়ী ঘোষণা করা হয়। সে সময় যে কোনো ধরনের সহিংসতা এড়াতে অতিরিক্ত নিরাপত্তা জারি করা হয়েছে।

আনুষ্ঠানিক জয়ের পর উচ্ছ্বসিত বাইডেন বলেন, জনগণের ইচ্ছা পূরণ হয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, মার্কিন গণতন্ত্র প্রচণ্ড চাপ, নানা ধরনের পরীক্ষা ও হুমকির মধ্যে ছিল। কিন্তু সব কিছু ছাড়িয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। গণতন্ত্রের স্থিতিশীলতা, স্বচ্ছতা এবং শক্তি প্রমাণিত হয়েছে।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন ডেমোক্র্যাট দলের এই নবনির্বাচিত প্রেসিডেন্ট। তার আগে তার জয়ের আনুষ্ঠানিক এ ঘোষণা ছিল খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তার পর থেকেই বিভিন্ন অঙ্গরাজ্যের ভোটের ফল আসতে শুরু করে এবং জো বাইডেনের জয়ের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু শুরু থেকেই বাইডেনকে জয়ী বলতে নারাজ ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এবারের নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এনেছেন। এমনকি তিনি এও দাবি করেছেন যে, এবারের নির্বাচন ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিশৃঙ্খল নির্বাচন।

শুধু মুখে বলেই ক্ষান্ত হননি ট্রাম্প। বিভিন্ন অঙ্গরাজ্যে তার নির্বাচনী প্রচারণা শিবির ভোটের ফলাফলের বিরুদ্ধে মামলাও করেছে। যদিও সেখানে বড় ধাক্কা খেয়েছেন ট্রাম্প। কোনো মামলায় তিনি জয়ী হননি বরং এসব মামলাগুলো আদালত খারিজ করে দিয়েছে। সর্বশেষ তার প্রচারণা শিবিরের দুই মামলা সুপ্রিম কোর্টে খারিজ হয়েছে। নির্বাচনে জো বাইডেন ৩০৬টি ইলেকটোরাল কলেজ ভোটে জয়ী হয়েছেন। অপরদিকে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ভোট পেয়েছেন ২৩২টি।

সোমবার রাতে ডেলওয়ারের উইলমিংটন থেকে এক বিবৃতিতে বাইডেন বলেন, গণতন্ত্র বজায় থেকেছে, জনগণ ভোট দিয়েছে…. আমাদের নির্বাচনের অখণ্ডতা বজায় রয়েছে। তিনি বলেন, ‘পাতা বদলের এটাই সময়। তিনি আরও বলেন, আমাদের একত্র হতে হবে, পরিস্থিতি বদলাতে হবে। আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হব।’

গত ৩ নভেম্বরের নির্বাচনের পর ট্রাম্প বহুবার নিজেকে জয়ী দাবি করেছেন এবং নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু একবারও তিনি এসব বিষয়ে কোনো প্রমাণ হাজির করতে পারেননি।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares