1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
লক্ষ্মীপুরে ট্রাক ও সিএনজি সংঘর্ষে নিহত এক - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই

লক্ষ্মীপুরে ট্রাক ও সিএনজি সংঘর্ষে নিহত এক

আকরাম হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
Spread the love

আকরাম হেসাইন,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:হাজিরা দিতে বের হয়ে সড়কে প্রাণ গেল আলমগীরের

লক্ষ্মীপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় দুই শিক্ষার্থীসহ ৫ জন আহত হন।

রোববার (১ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর রামগতি উপজেলার চরআফজাল এলাকার বাসিন্দা। তিনি একটি মামলায় হাজিরা দিতে লক্ষ্মীপুর জেলা আদালতে এসেছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় রামগতির আলেকজান্ডার থেকে আলমগীরসহ অন্যরা সিএনজিচালিত অটোরিকশায় লক্ষ্মীপুরের দিকে আসছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলমগীর নিহত ও আরও ৫ জন আহত হন।

আলমগীরের স্বজন ফারুক হোসেন বলেন, আদালতে মামলার হাজিরা দিতে তিনি বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু এর আগেই দুর্ঘটনা ঘটেছে। আর আদালতে হাজিরা দিতে পারেনি।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার একে আজাদ বলেন, হাসপাতালে আলমগীরকে মৃত অবস্থায় আনা হয়। আহতদের মধ্যে দুইজনের অবস্থায় আশঙ্কাজনক। এর মধ্যে শিক্ষার্থী হাসান আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, নিহত আলমগীরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকচালকে আটকের চেষ্টা চলছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares