1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নবীনগরে রাস্তা দখলমুক্ত করতে ইউএনও'র কাছে আবেদন  - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই

নবীনগরে রাস্তা দখলমুক্ত করতে ইউএনও’র কাছে আবেদন 

আল আমিন, নবীনগর উপজেলা প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
Spread the love
আলামিন নবীনগর উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং দাশ পাড়ায় জনস্বার্থে চলাচলের রাস্তা দখলমুক্ত করতে ইউএনও’র কাছে লিখিত আবেদন করেছে এলাকাবাসী। গতকাল (১০/৭) বুধবার বিকালে এলাকাবাসীর পক্ষে কয়েকজন ভুক্তভোগী উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম এর কাছে জনসাধারণের চলাচলের সুবিধার্থে রাস্তাটি দখলমুক্ত করতে ওই আবেদন জমা দেন। আবেদনে উল্লেখ করা হয়, জনস্বার্থে চলাচলের সুবিধার্থে স্থানীয় বাসিন্দা জনহিতৈষী স্বর্গীয় বিমল চক্রবর্তী রাস্তাটি দান করেছিলেন। আবেদনে আরো বলা হয়, পৌরসভার ৮ নং ওয়ার্ডের ভোলাচং দাশ পাড়ার লোকজনের  চলাচলের একমাত্র অতীব জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সম্প্রতি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণ করেছে গ্রামের বাসিন্দা প্রান্তোষ দাশ ও রঞ্জিত দাশ। অপরদিকে পাড়ার জনৈক দুলাল দাশের পরিবারের লোকজন গত ৪ দিন আগে রাতের আধারে টিনের বেড়া দিয়ে রাস্তাটি পুরোপুরি বন্ধ করে দেয়। ফলে স্থানীয় লোকজন এখন রাস্তাটি ব্যবহার করতে না পেরে এক অবর্ণনীয় দূর্ভোগ পোহাচ্ছেন। অর্থাৎ রাস্তাটি বন্ধ করে দেয়ায় পাড়ার লোকজন হাটবাজারে যাতায়াতসহ বাচ্চাদের স্কুলে পর্যন্ত পাঠাতে পারছেনা। ফলে দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে জনসাধারণের ব্যবহৃত এই রাস্তাটি বন্ধ করে দেয়ায় আমরা গ্রামের বেশ কয়েকটি পরিবার অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছি। এমতাবস্থায় রাস্তাটি একেবারেই বন্ধ করে দেওয়ায় কোনো প্রকার দুর্যোগ কিংবা দুর্ঘটনা ঘটলে, কিংবা কেউ অসুস্থ হয়ে পড়লেও কোন প্রকার অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ি অথবা কোন চিকিৎসক, উদ্ধারকর্মী আর যাতায়াত করতে পারবেন না। এমনকি মানুষের মৃত্যু হলেও, রাস্তার অভাবে লাশ আর বের করা যাবে না। এই বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম বলেন, জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করা অমানবিক কাজ। যারাই রাস্তা বন্ধ করে এই বাধা সৃষ্টি করেছে আমি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares