1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

মাদারীপুরে ট্রাক ও ইজিবাইক সংঘর্ষে নিহত-২

সোহেল সিকদার, মাদারীপুর জেলা প্রতনিধি
  • আপডেট : শনিবার, ৪ মে, ২০২৪
Spread the love

মো:সোহেল সিকদার মাদারীপুর জেলা প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকায় গাছবোঝাই ট্রাক আর ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি খাদে পড়ে যায় এবং ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়।আজ শনিবার সকাল ৯ টার দিকে রাজৈর-শ্রীনদী আঞ্চলিক সড়কের বদরপাশা ইউনিয়নের কাঠালিয়া বিজ্রের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন মাদারীপুর উপজেলার শিরখাড়া ইউনিয়নের চরঘুন্সী গ্রামের নোয়াব আলী মুন্সির ছেলে হোসেন মুন্সী (৭০) ও একই এলাকার লালমিয়া হাওলাদারের ছেলে ধলু হাওলাদার (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ি থেকে ইজিবাইকে করে রাজৈর যাচ্ছিলেন কয়েকজন লোক। এ সময় বিপরীত দিক থেকে আসা গাছবোঝাই একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হোসেন মুন্সী ও ধলু হাওলাদার মারা যান। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও তিনযাত্রী গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, ‘খাদে পড়ে থাকা ট্রাকটি উদ্ধার করা হবে। চালক পলাতক। নিহতের পরিবার আইনগত ব্যবস্থা চাইলে সহযোগিতা করা হবে।’

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি