1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
লাইসেন্সবিহীন করাত কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিজেএফ এর সভাপতি নাবিল সাধারণ সম্পাদক আমিনুল মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে সড়কে গতিরোধ করে মারধর রাঙ্গামাটির জুরাছড়ির মৈদং ইউনিয়নে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নীলফামারীর ডিমলায় ভিডিপি-টিডিপি মৌলিক প্রশিক্ষণ গোপালগঞ্জে রাতের আঁধারে কেটে নেওয়া হচ্ছে বিদ্যুতের তার পঞ্চগড় তেঁতুলিয়ায় পূর্ণাঙ্গ ইউএনও হিসেবে যোগদান করলেন আনোয়ার হোসাইন দিনাজপুরে রাইস মিলের গুদামে মজুত ২১৭ বস্তা রাসায়নিক সার কুয়াকাটায় শিক্ষিকা দুই বছর অনুপস্থিত,নিয়মিত বেতন নেওয়ার অভিযোগ নড়াগতিতে সামরিক মর্যাদায় চিরনিদ্রায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোঃ কাজী আঃ আলী লালমনিরহাটের বিএসএফ সদস্যরা শটগান ওয়াকিটকি রেখে পালিয়ে যান

লাইসেন্সবিহীন করাত কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ইকবাল হোসেন, শার্শা উপজেলা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
Spread the love
ইকবাল হোসেন, শার্শা উপজেলা প্রতিনিধি: যশোর বেনাপোলে অবৈধ ও লাইসেন্স বিহীন ৮টি করাত কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার সকালে বন বিভাগ, বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বেনাপোলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্স বিহীন এই সব করাত কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
জানা যায়, বেনাপোল বাহাদুরপুর সড়কের আবাসিক এলাকা ও কাগজপুকুর, খড়িডাঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরে কোন প্রকার অনুমোদন ও বৈধ লাইসেন্স ছাড়াই ৮টি করাতকল তাদের ব্যবসা পরিচালনা করে বৃক্ষনিধন অব্যাহত রেখেছে। অবাধে গাছ কাটা হচ্ছে। এতে করে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করা হচ্ছে। এই সব অনানুমোদিত কলের কারণে প্রতি বছর সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব আয়।
এই সময় উপস্থিত ছিলেন, বেনাপোল পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের এজিএম মোঃ আসাদুজ্জামান, শার্শা সামাজিক বনায়ন নাসার্রী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম মিজানুর রহমান সহ বনবিভাগ, বিদ্যুৎ বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বেনাপোল পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের এজিএম মোঃ আসাদুজ্জামান বলেন, লাইসেন্স ছাড়া দীর্ঘ দিন থেকে এই সব সমিল কার্যক্রম চালিয়ে আসছে। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা অভিযান করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি।
বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম মিজানুর রহমান বলেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে বেনাপোলে অবৈধভাবে লাইসেন্স বিহীন করাত কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares