1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
১৯ ডিসেম্বর হরতালের ডাক দিল ৫ দলীয় বামজোট - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা

১৯ ডিসেম্বর হরতালের ডাক দিল ৫ দলীয় বামজোট

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
Spread the love

শিরোমণি ডেস্ক রিপোর্ট: ঘোষিত তফসিল বাতিল সরকারের পদত্যাগ ও দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ১৮ ডিসেম্বর ২৩ সোমবার সকাল সন্ধ্যা হরতালের কর্মসূচী ঘোষণা করলো ৫ দলীয় বাম জোট।

আজ ১৭ ডিসেম্বর ২০২৩ রবিবার সকালে ১৪ পুরানা পল্টন জোটের কেন্দ্রীয় কার্যালয়ে ৫ দলীয় বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটির এক জরুরি সভায় এই হরতালের কর্মসূচীর সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে সভাপতিত্ব করেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক কমরেড বিধান দাস বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টির সভাপতি কমরেড শাহীন আহমেদ, বাংলাদেশের সাম্যবাদী দল (মাওবাদী) র সভাপতি কমরেড গিয়াসউদ্দিন ভূঁইয়া, বাংলাদেশ সচেতন নাগরিক পার্টির সভাপতি কমরেড হেলাল উদ্দিন।
সভায় একতরফা পাতানো নির্বাচন ও ঘোষিত তফসিল বাতিল সরকারের পদত্যাগ দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানানো হয়
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, সরকার দেশের ১৬ কোটি মানুষের, সকল বিরোধী রাজনৈতিক দল ও আন্তর্জাতিক বিশ্বের মতামত উপেক্ষা করে অবৈধ অগনতান্ত্রিক ভাবে একতরফাভাবে নির্বাচনি তফসিল ঘোষণা করেছে আমরা এই তফসিল প্রত্যাখ্যান করছি সরকার র‌্যাব, পুলিশ, বিজিবি, গুন্ডা বাহিনী দিয়ে দেশে যুদ্ধাবস্থা সৃষ্টি করেছে। বিরোধী দলের সমাবেশে হামলা দেশব্যাপী গ্রেফতার মিথ্যা মামলা দিয়ে দেশে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। ফ্যাসিবাদ সরকার ২০১৪ ও ২০১৮ সালে ভোট ডাকাতি করে জোর জবরদস্তি করে ক্ষমতা দখল করে রেখেছে। আবারও সামনে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন একতরফা ভোট ডাকাতি করে ক্ষমতা দখলে রাখতে চায়। দেশের ১৬ কোটি জনগনের মৌলিক অধিকার ভোটের অধিকার হরণ করে রেখেছে। লুটপাট দুর্নীতি অর্থ পাচার করে দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশের সকল রাজনৈতিক দল ও ১৬ কোটি জনগণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন চায় এই সরকারের পদত্যাগ চায়।

নেতৃবৃন্দ বলেন, ইয়াহিয়া টিক্কা খানরা বাংগালীদের সাথে যেমন আচরণ করতো শেখ হাসিনাও একই রকম আচরণ করছে বিরোধী দলের সাথে। গুম খুন হামলা মামলা গ্রেফতার করে দেশে ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি করেছে। দেশের ১৬ কোটি মানুষ আজ আতংকিত। শেখ হাসিনা হিটলারের মতই আচরণ করছে জনগণের সাথে।

নেতৃবৃন্দ আরও বলেন, মির্জা ফখরুল সহ বিরোধীদলের গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে। আমরা এই সরকারের পদত্যাগ দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এই একতরফা তফসিল ঘোষণা বাতিল ও সরকারের পদত্যাগ ও দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করছি নেতৃবৃন্দ এই একতরফা পাতানো নির্বাচন প্রতিরোধ করতে রাজপথের আন্দোলনে শরিক হওয়ার জন্য আহ্বান জানাই

আলোচনা সভায় আগামীকাল ১৮ডিসেম্বর সকাল সন্ধ্যা সারাদেশে হরতাল কর্মসূচী ঘোষণা করেন এবং সফল করতে দলীয় নেতাকর্মীদের রাজপথে থেকে হরতাল সফল করতে বলা হয়, এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেন এর মধ্য সরকার দাবী না মানলে সামনে আর ও কঠোর কর্মসুচী দেয়ার হুসিয়ারি দেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares