1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ইসরায়েলকে পরমাণু অস্ত্র ত্যাগের আহ্বান জাতিসংঘের - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

ইসরায়েলকে পরমাণু অস্ত্র ত্যাগের আহ্বান জাতিসংঘের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
Spread the love

জাতিসংঘ প্রস্তাব পাস করে ইসরায়েলকে তার পরমাণু অস্ত্র ত্যাগ করার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে ইসরায়েলের সব পরমাণু স্থাপনাকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র পরিদর্শনের আওতায় আনারও আহ্বান জানিয়েছে সাধারণ পরিষদ।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) ‘পশ্চিম এশিয়ায় পরমাণু অস্ত্র বিস্তারের বিপদ’ শীর্ষক ওই প্রস্তাব পাস করে জাতিসংঘের সাধারণ পরিষদ। ওই প্রস্তাবের পক্ষে ১৫৩টি দেশ ও বিপক্ষে ছয়টি দেশ ভোট দেয়। এ ছাড়া ২৫টি দেশ ভোটদানে বিরত থাকে।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যেসব দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে সেগুলো হণেলা- আমেরিকা, কানাডা, ইসরায়েল, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাউ ও মাইক্রোনেশিয়া।

প্রস্তাবে ইসরায়েলকে বলা হয়েছে, সে যেন আর কোনো পরমাণু অস্ত্র সংরক্ষণ না করে। সেই সঙ্গে নতুন করে কোনো পরমাণু অস্ত্রের পরীক্ষা বা নতুন করে এই অস্ত্র তৈরি করা থেকে বিরত থাকতেও তেল আবিবের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ইসরায়েলের কাছে শত শত পরমাণু অস্ত্র রয়েছে বলে মনে করা হয়। এসব অস্ত্র গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।

এই রাষ্ট্রটি এখন পর্যন্ত পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে সই করেনি। ইরানসহ বিশ্বের ১৯১টি দেশ এ পর্যন্ত এনপিটিতে স্বাক্ষর করেছে।
খবর জেরুজালেম পোস্ট

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares