1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
জাতীয় নির্বাচনে বিদেশিদের হস্তক্ষেপের প্রতিবাদে সিপিবি(এম) - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন নীলফামারীর ডিমলায় টিকে আছে হারিয়ে যাওয়া পাতকুয়া

জাতীয় নির্বাচনে বিদেশিদের হস্তক্ষেপের প্রতিবাদে সিপিবি(এম)

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : রবিবার, ২১ মে, ২০২৩
Spread the love

বাংলাদেশের অভ্যন্তরীন বিষয় জাতীয় সংসদ নির্বাচনে বিদেশিদের হস্তক্ষেপ এর প্রতিবাদে এবং যারা বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে তাদের বয়কটের আহ্বান জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আজ ২১মে ২০২৩ রবিবার দুপুর ২ টায় টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ এর সভাপতিত্বে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্য কমরেড সামাদ বলেন, আমরা গভীর দুঃখের সাথে লক্ষ্য করছি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশি কূটনীতিকদের অপতৎপরতা শুরু হয়েছে বিশেষ করে আমেরিকা বৃটিশ ইউরোপীয় ইউনিয়ন এর বাংলাদেশস্হ দুতাবাসগুলোকে মনে হয় রাজনৈতিক কার্যালয় বানিয়ে ফেলেছে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামীলীগ তাদের ক্ষমতা অবৈধ ভাবে টিকিয়ে রাখার জন্য তাদের দ্বারস্থ হচ্ছে অপরপক্ষে বিএনপি জোট ও সেখানে ছুটোছুটি করছে তাদের যেন ক্ষমতায় অধিষ্ঠিত করে দেওয়া হয়
কমরেড সামাদ তার বক্তব্য আরও বলেন শুধু যে দূতাবাসেই যাচ্ছে তা নয় সাম্রাজ্যবাদের দালাল আমেরিকা বৃটেন পর্যন্ত এরা দৌড়াদৌড়ি করছে লবিস্ঠ নিয়োগ করছে। বাংলাদেশের এই দুই জোটের কাহারও জনগনের উপর আস্হা নেই এর বিদেশি প্রভুদের পদলেহন করে ক্ষমতায় যেতে চাই
তিনি বলেন বিদেশি কূটনীতিকদের আমরা সতর্ক করে দিতে চায় ভুলে যাবেন না বাংলাদেশ হচ্ছে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন স্বার্বভোম একটি রাষ্ট্র জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরিন বিষয় কারা কিভাবে দেশ পরিচালনা করবে এটা ঠিক করবে বাংলাদেশের জনগন অযাচিতভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করলে মেনে নিবে না।
কমরেড সামাদ আরও বলেন যাহারা রাষ্ট্রিয় ক্ষমতার জন্য বিদেশি প্রভুদের নিকট নির্লজ্জ ভাবে দৌড়াদৌড়ি করছে তাদের বয়কট করার জন্য জনগণের প্রতি আহবান জানায়।
এবং অবিলম্বে পদত্যাগ করে দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য সরকারের নিকট জোর দাবি জানান। তিনি এই ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে রাজপথের আন্দোলনে যোগ দেওয়ার জন্য জনগণের প্রতি আহবান জানান

কমরেড সামাদ আরও বলেন সরকার লুটপাটকারীদের স্বার্থে দফায় দফায় নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বৃদ্ধির করে চলেছে এটা ফ্যাসিবাদ সরকারের চরিত্রের বহি প্রকাশ জনগনের উপর মরার উপর খাঁড়ার ঘা। সরকারের দুর্নীতি লুটপাট অরাজকতা ভুলনীতির দায় জনগণের কাঁধে চাপানো হচ্ছে। সরকার বার বার দাম বৃদ্ধি করছে। সরকারের এই দুর্নীতি ও ভুলনীতির দায় জনগণ কেন বহন করবে? অবিলম্বে পদত্যাগ করে দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এই সরকার অনির্বাচিত সরকার। ভোট ডাকাতি করে জনগণের মৌলিক অধিকার হরণ করে জোর পূর্বক ক্ষমতা দখল করে রেখেছে। ২০১৪ ও ২০১৮ এর মত ভোটারবিহীন কোন নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। জনগণ তা হতে দেবে না। সরকার যত তাড়াতাড়ি পদত্যাগ করবেন ততই মঙ্গল। নইলে পরিণতি ভাল হবে না। পৃথিবীতে কোন স্বৈরাচার, ফ্যাসিস্ট সরকার জোর করে ক্ষমতায় থাকতে পারে নাই। এই সরকারও থাকতে পারবে না। সরকারের বিদায়কালে জাপান, আমেরিকা, লন্ডন ভ্রমণে গিয়েছে এবং যে সকল চুক্তি জাপানের সাথে করেছে অবিলম্বে জনসম্মুখে তা প্রকাশ করতে হবে।
পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান বলেন, দুর্নীতি লুটপাট অরাজকতা অর্থ পাচার বন্ধ করতে হবে পাচারকৃত অর্থ বিদেশ থেকে ফেরৎ এনে পাচারকারিদের আইনের আওতায় আনার দাবি জানান। আজ সাধারণ জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে বাজারে চাল ডাল সহ সব ধরনের নিত্য পণ্যর মূল্য জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে তিনি অবিলম্বে বাজার নিয়ন্ত্রণের দাবি জানান সিন্ডিকেট মুনাফা খোরদের হাত থেকে। অবিলম্বে সরকারকে পদত্যাগ করে দল নিরপেক্ষ সরকার এর অধীনে নির্বাচন দিতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক কমরেড তালেবুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড সামছুল হক সরকার কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তারেক ইসলাম বিডি কেন্দ্রীয় সদস্য কমরেড গিয়াস উদ্দিন ভূঁইয়া নারী নেএী কমরেড নূর আফসানা নীপা প্রমূখ বক্তার অবিলম্বে বর্ধিত বিদ্যুৎ এর মূল্য প্রতাহারের দাবি জানান সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares