1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
পটুয়াখালীতে ইয়াবা ট্যাবলেটসহ আটক ২ - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে গ্যাস সংকট: ২০ কারখানার শ্রমিকদের ছুটি জলাবদ্ধতা থেকে মুক্তি পেল সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ঢাকা-মোংলা-ঢাকা রুটে নতুন একটি আন্তঃনগর ট্রেন গোপালগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা উদ্ধার, আটক ২জন বরগুনায় পায়রা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে সংঘর্ষ,পুলিশসহ আহত ৩০ নরসিংদীরতে মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪ ভূরুঙ্গামারীতে জিপিএ -৫ প্রাপ্ত শিফা বিনতে সাঈদ এর সংবর্ধনা চট্টগ্রামে পুলিশ দেখে প্রাইভেটকার রেখে পালিয়েছে মাদককারবারিরা

পটুয়াখালীতে ইয়াবা ট্যাবলেটসহ আটক ২

মো: যুবরাজ মৃধা, পটুয়াখালী জেলা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ২১ মে, ২০২৩
Spread the love

মোঃ যুবরাজ মৃধা পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-পটুয়াখালীতে পাঁচ হাজার ৩৫০টি ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজার জেলার দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (২০ মে) রাতে সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কিসমত মৌকরণ এলাকার রহমান গাজীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কক্সবাজার জেলার কক্সবাজার ঈদগাহ থানার উত্তর লারবাগ এলাকার দিলিলুর রহমান ছেলে মো. শাহিন (২৮) এবং একই থানার দক্ষিন সাতুসকাটা ঈদগাহ এলাকার নজির আহমেদের ছেলে রিফাত উল্লাহ (১৯)। এছাড়া পটুয়াখালী জেলার লাউকাঠি ইউনিয়নের কিসমত মৌকরণ এলাকার মজিদ গাজীর ছেলে রহমান গাজী (৩৮) পলাতক আছেন।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এবং অতিরিক্ত দায়িত্ব পটুয়াখালীর সহকারি পরিচালক মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার থেকে আগত দুইজন ইয়াবা চালানকারীকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য মতে রহমান গাজীর বাড়ি থেকে ৫ হাজার ৩৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত ইয়াবা ও আটকদের পটুয়াখালী সদর থানায় সোপর্দ করা হয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, কক্সবাজারের দুইজনকে ৫ হাজার ৩৫০টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তারা এখন থানায় জেল হাজতে আছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রোববার (২১ মে) তাদের আদালতে নেওয়া হবে। পটুয়াখালীতে তাদের সঙ্গে আরও কারা জড়িত আছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares