1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
দুর্গম চর এলাকায় প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধির জন্য উদ্বুদ্ধকরণ সভা - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনামঃ

দুর্গম চর এলাকায় প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধির জন্য উদ্বুদ্ধকরণ সভা

জুলফিকার আলী, চরফ্যাশন উপজেলা প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
Spread the love
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি; দ্যা সুইডিশ পোস্টকোড ফাউন্ডেশন এর অর্থায়নে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সহযোহিতায় ”মিডওয়াইফ পরিচালিত স্বাস্থ্যসেবা” নামক শীর্ষক প্রকল্পের  মাধ্যমে দুর্গম চরাঞ্চল চরকুকরী মুকরী, ঢাল চর ও মনপুরার মহিলাদের প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধির লক্ষ্যে একটি উদ্বুদ্ধকরণ সভা ও স্থানীয় পর্যায় রেফারেল কার্যক্রম এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। (বুধবার২৯ মার্চ) কুকরী মুকরী  ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে  উক্ত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ছালাউদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মিডওয়াইফ পরিচালিত স্বাস্থ্যসেবা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জনাব জাকির হোসেন ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ ও চরকুকরী মুকরী ইউনিয়নের বিভিন্ন পেশাজীবি মানুষ।
অনুষ্ঠানে বক্তারা এই দুর্গম চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা বিশেষ করে নরমাল ডেলিভারী কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব ছালাউদ্দিন বলেন, ” এই দূর্গম এলাকায় যানবাহনের দুষ্প্রাপ্যতার কারণে গর্ভবতী মহিলারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চেকআপ ও নরমাল ডেলিভারী করানোর জন্য আসতে পারেনা বিধায় পিএইচডি কর্তৃক মিডওয়াইফ পরিচালিত স্বাস্থ্যসেবা প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিশেষ রেফারেল সুবিধা প্রদান কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আজ এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে। যে সকল মহিলারা এই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারী করানোর জন্য আসবেন শুধুমাত্র তারাই এই রেফারেল সুবিধা পাবেন।”
মিডওয়াইফ পরিচালিত স্বাস্থ্যসেবা প্রকল্পের মাধ্যমে চরকুকরী মুকরী ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারীর জন্য প্রতিজন মা এক হাজার টাকা করে পাচ্ছেন এবং জটিলতার কারণে জেলা,উপজেলা পর্যায় হাসপাতালে ডেলিভারী হলে বা চিকিৎসা সেবা গ্রহন করলে প্রতিজন মা,শিশু আট-নয় হাজার টাকার রেফারেল সুবিধা পাচ্ছেন।
প্রকল্পটি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ২টি ইউনিয়ন ও মনপুরা উপজেলার ২টি ইউনিয়নসহ মোট ৪টি দূর্গম ইউনিয়নে ত্রিপাক্ষীয় অংশিদারিত্বের ভিত্তিতে বাস্তবায়ন করছে পার্টনার্স ইন হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট (পিএচডি)।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares