1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা অর্থহীন: বিএনপি - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা অর্থহীন: বিএনপি

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
Spread the love

শিরোমনি ডেস্ক রিপোর্ট: নির্বাচনকালীন সরকার নিয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা করা অর্থহীন। এই সরকারের অধীনে কোনো নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে না বলেই আমরা মনে করি।

এর আগে বৃহস্পতিবার বিএনপিকে হঠাৎ করেই সংলাপে বসার আমন্ত্রণ জানিয়ে চিঠি দেয় ইসি। ওই সংলাপে বিএনপির সমমনা দলগুলোও অংশ নিতে পারবে বলে জানানো হয়।

এদিন বিকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

চিঠিতে ইসির পক্ষ থেকে বৈঠকের কোনো সময় ও এজেন্ডা নির্ধারণ করে দেওয়া হয়নি। বিএনপি সংলাপে বসতে সম্মত হলেই সময় নিয়ে আলোচনা হতে পারে বলেও সিইসির চিঠিতে বলা হয়।

এদিকে বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন থেকে বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তরে চিঠি পৌঁছে দেয় ইসি। পরে সেখান থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে চিঠিটি পৌঁছে দেওয়া হয়।

কমিশন থেকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি চিঠি এসেছে। তবে চিঠিটি দেখা হয়নি।

ইসির আমন্ত্রণে বিএনপি আলোচনায় যাবে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, চিঠিতে কী আছে আগে দেখি, তার পর এ বিষয়ে বলা যাবে।

এর আগে বৃহস্পতিবার বিকালে বিএনপি মহাসচিবকে আমন্ত্রণ জানানোর বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার দলের অন্যান্য নেতা ও প্রয়োজনে সমমনা দলগুলোর নেতাসহ বাংলাদেশ ইলেকশন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার ডিও পত্রের মাধ্যমে আলোচনা ও মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

ইসি সূত্র জানায়, বিএনপি ধারাবাহিকভাবে নির্বাচন ও ইসির সংলাপ বর্জন করার প্রেক্ষিতে বিশেষ এ সংলাপের সিদ্ধান্ত নিয়েছে ইসি। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন গত ১৭ থেকে ৩১ জুলাই দেশের রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে। গত ২০ জুলাই বিএনপির সঙ্গে সংলাপ থাকলেও দলটি তা বর্জন করে।

বিএনপি ছাড়াও আরও ৮টি দল ওই সংলাপ বর্জন করে। তবে নির্বাচন কমিশনে ৪০টি নিবন্ধিত দল থাকলেও শুধুমাত্র বিএনপি মহাসচিবকে আমন্ত্রণ জানানো হয়েছে। ওই চিঠিতে প্রয়োজনে সমমনা দলের নেতাদের সংলাপে রাখার বিষয়ে উল্লেখ করা হয়েছে

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares