1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
পত্নীতলায় বঙ্গবন্ধুর জন্ম দিবসে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন নীলফামারীর ডিমলায় টিকে আছে হারিয়ে যাওয়া পাতকুয়া গোপালগঞ্জে ডিবির অভিযানে অনলাইন জুয়ার এজেন্টসহ আটক ৪ তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডলসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার

পত্নীতলায় বঙ্গবন্ধুর জন্ম দিবসে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা

রাশেদুজ্জামান, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
Spread the love
নওগাঁ প্রতিনিধি :যথাযোগ্য মর্যাদায় সারা দেশের ন্যায় নওগাঁর পত্নীতলা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালন করা হলেও উপজেলার আমাইড় ইউনিয়নের দক্ষিণ আড়াইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা পেরিয়ে গেলেও আসেনি কোন শিক্ষক, উত্তোলন হয়নি জাতীয় পতাকা, খোলা হয়নি বিদ্যালয়ের গেট।
যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে ১৭ মার্চ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে মর্মে গত ১২ই মার্চ মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
সরেজমিনে উপজেলার আমাইড় ইউনিয়নের ৭৫নং দক্ষিণ আড়াইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের বাহিরে কিছু ছাত্র-ছাত্রী বসে আছে। ঘড়িতে সময় সকাল ১০টা। ছাত্র-ছাত্রীদের কাছে বিদ্যালয় খোলার ব্যাপারে জানতে চাইলে তারা বলে, এখনো কেউ আসেনি। স্কুলের প্রধান শিক্ষকের বাসা নওগাঁতে আসতে দেরি করেন। আর বিদ্যালয়ে পিওন না থাকায় সকল কাজ ছাত্র-ছাত্রীদের দিয়ে করানোর অভিযোগও রয়েছে।
সকাল ১০টা ১৫মিনিটে গ্রামের স্থানীয় একজন ব্যক্তি চাবি নিয়ে বিদ্যালয় খুলতে আসে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, আমি এই স্কুলের কেউ নয়। শিক্ষকদের আসতে দেরী হবে তাই আমাকে চাবি দিয়ে গেছে এবং স্কুল খুলে পতাকা তুলতে বলেছে।
এ ব্যাপারে ৭৫নং দক্ষিণ আড়াইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হায়াত মোঃ মোজাহারুল ইসলামের সাথে বেলা সাড়ে ৪টায় (০১৭মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন, আমি মিষ্টি নিতে বদলগাছীতে গিয়েছিলাম। পতাকা তুলতে ভূলে গিয়েছিলাম। তাহলে ওই সময় স্কুলের সকল তালা বন্ধসহ ছাত্র-ছাত্রীরা বাহিরে দাঁড়িয়ে ছিল কেন জানতে চাইলে আপনি স্কুলে আসেন সাক্ষাতে কথা হবে।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মোখলেসুর রহমানকে (০১৭২৮-৪০৩০১৫) একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
এবিষয়ে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজ বলেন, আপনার কাছে কোনও তথ্য থাকলে আমাকে দিন ব্যবস্থা নেওয়া হবে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares