1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

পিরোজপুরে ইউপি সদস্যর উপর হামলার অভিযোগ

শফিকুল ইসলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
Spread the love

শফিকুল ইসলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় পলাশ চন্দ্র মিত্র নামে এক ইউপি সদস্যর উপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাত টার দিকে দক্ষিণ শিয়ালকাঠি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামা ৫ জনের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

পলাশ চন্দ্র মিত্র ধাওয়া ইউনিয়নের পশারী বুনিয়া গ্রামের ইউপি সদস্য। তিনি বলেন, গতকাল বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ভান্ডারিয়া বাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে দক্ষিণ শিয়ালকাঠির ডা: বিশ্বজিৎ এর বাড়ি সামনে পৌঁছালে ২ টি মোটরসাইকেলে ৫ জন সন্ত্রাসী এসে দেশীয় অস্ত্র দেখিয়ে গতিরোধ করে। সন্ত্রাসীরা লোহার হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় ডাক চিৎকার দিলে স্থানীয়রা এসে উদ্ধার করে। তবে সন্ত্রাসী বাহিনী যাওয়ার সময় ধাওয়া ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, ইউপি সদস্য মনিরুল ইসলাম ও ফিরোজ মুন্সি কে সুযোগ মত পাইলে গুলি করে হত্যা করবে বলে হুমকি দিয়ে যায়। হামলাকারীদের মুখমন্ডল পরিচিত মনে হলেও তাদের পরিচয় জানতে পারিনি।

এ ঘটনায় ভান্ডারিয়া উপজেলার মেম্বার এসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম দুঃখ প্রকাশ করে বলেন, আমরা জীবনের নিরাপত্তা চাই এবং হামলাকারীদের সনাক্ত করে বিচারের দাবি জানাই।ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আসিকুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি