1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শ্যামনগরে র‌্যাবের অভিযানে বাঘের চামড়া জব্দ - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

শ্যামনগরে র‌্যাবের অভিযানে বাঘের চামড়া জব্দ

আব্দুল কাদের, শ্যামনগর উপজেলা প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
Spread the love

আব্দুল কাদের, শ্যামনগর উপজেলা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে র‌্যাব -৬ এর অভিযানে শিকার নিষিদ্ধ রয়েল বেঙ্গল টাইগারের চামড়া উদ্ধার করা হয়েছে। সোমবার বিকাল পাঁচটার দিকে উপজেলার হরিনগর বাজার সংলগ্ন ধলপাড়া গ্রামের শেখ হাফিজুর রহমানের বাড়ি থেকে ঐ চামড়া উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানী কমান্ডের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এসময় হাফিজুর রহমান(৪৩)সহ তার দুই চাচাত ভাই শেখ আসিফ হাসান(২৬) ও শেখ ইসমাইল হোসেন(২৩)কে আটক করা হয়। তারা যথাক্রমে ধলপাড়া গ্রামের মৃত শেখ সুরাত আলী ও শেখ মিজানুর রহমানের ছেলে।

জানা যায় র‌্যাব-৬ এর গোয়েন্দা ইউনিটের সদস্যরা ক্রেতা সেজে হাফিজুর রহমানের নিকট হতে রয়েল বেঙ্গল টাইগারের চামড়া সংগ্রহের চেষ্টা করে। পুর্ব প্রতিশ্রুতি মোতাবেক চুক্তির ৮০ লাখ টাকা হস্তান্তরের মাধ্যমে চামড়া গ্রহনের জন্য ফাঁদে ফেলে সোমবার বিক্রয়কারী চক্রের ঐ সদস্যদের আটক করা হয়। এসময় আটককৃতদের সাথে নিয়ে সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জের ধলপাড়া গ্রামে তাদের বসতবাড়িতে অভিযান চালিয়ে ঐ চামড়া উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ইউনিটের কোম্পানী কমান্ডার গালিব হোসেন অভিযানে নেতৃত্ব দেন বলে জানা যায়। বিষয়টি নিয়ে র‌্যাব এর পক্ষ থেকে পরবর্তীতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে র‌্যঅব সুত্র জানায়। সাতক্ষীরা রেন্জ কর্মকর্তা এম কে একবাল হোসাইন চৌধুরী বলেন, আমরা এখনো অফিসিয়াল ভাবে জানতে পারিনি তবে শুনছি র্যাবের অভিযানে ১টি বাঘের চামড়া উদ্ধার করেছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares