1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ডলার সংকট: বন্ধ রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

ডলার সংকট: বন্ধ রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩
Spread the love

শিরোমনি ডেস্ক রিপোর্ট: ডলার সংকটে বন্ধ হয়ে যাওয়া বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন এখনো শুরু করা যায়নি। গত শনিবার থেকে টানা পাঁচ দিন কেন্দ্রটির উৎপাদন বন্ধ আছে। ডলার–সংকটের কারণে লেটার অব ক্রেডিট (এলসি) বা ঋণপত্র খুলতে না পারায় কয়লার আমদানি বন্ধ আছে। এর জেরে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাণিজ্যিক উৎপাদন শুরুর মাত্র ২৭ দিনের মাথায় গত শনিবার সকালে কয়লা না থাকায় রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৬৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার প্রথম ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়।

যৌথ বিনিয়োগে রামপালে ১ হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন সক্ষম কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিট আছে। এর মধ্যে ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিট দিয়ে গত ১৭ ডিসেম্বর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুতের সরবরাহ শুরু হয়। নিয়মিত ৫৬০ থেকে ৫৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছিল কেন্দ্রটি। চলতি বছরের মাঝামাঝি সময়ে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার কথা।

রামপাল বিদ্যুৎকেন্দ্র নামে বহুল পরিচিত বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আনোয়ারুল আজীম গত রোববার ‘কয়লা না থাকায় বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ’ রাখার কথা জানিয়েছিলেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares