1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করলেন এমপি রত্না আমিন

জাহিদুল ইসলাম, বরিশাল প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
Spread the love

মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল জেলা প্রতিনিধি:  পৌষের কনকনে শীতে কাপছে দেশের প্রায় প্রতিটি অঞ্চল। এই হাড় কাপানো শীতে অসহায় দুস্থ নারী পুরুষ ও ছোট ছোট শিশু দের অবস্থা একেবারে নাজেহাল।

বাতাসের দাপটে শীত যেমন জেঁকে ধরেছে সবাইকে। তেমনি হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিন্মআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল বরিশাল -৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতনা।

১৩/১/২০২৩ ইং শুক্রবার বাকেরগঞ্জ উপজেলার কবাই,নলুয়া,গারুড়িয়া সহ বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে নাসরিন জাহান রতনা (এমপি) বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।

এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান। যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড কারও চোখে পড়লে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতনা (এমপি)।

এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক বিপ্লব মিত্র,যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক মানিক হোসেন হাওলাদার,সহ উপজেলা জাতীয় পার্টির নেতা কর্মী বৃন্দ।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি