1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

বরগুনায় হ্যান্ডকাফসহ পুলিশের হাত থেকে পালাল আসামি

মো: খায়রুল ইসলাম মুন্না,বরগুনা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
Spread the love
বেতাগী(বরগুনা)প্রতিনিধি:বরগুনার বেতাগীতে গ্রেফতারের পর বেতাগী থানার এসআই শহিদুল ইসলামের হাত থেকে পুলিশের হ্যান্ডকাপ সহ পালিয়েছে হাবিব বিশ্বাস (৬০) নামে চুরি মামলার আসামি।

সোমবার দুপুরে বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ এলাকায় ঘটনাটি ঘটে। এরপর ঘটানাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আসামি পালিয়ে যাওয়ার ৩ ঘন্টা পর একই এলাকার একটি ধান ক্ষেত থেকে হ্যান্ডকাপ উদ্ধার করেছে পুলিশ।তবে এখনো গ্রেফতার হয়নি হ্যান্ডকাফ সহ পালিয়ে যাওয়া ওই আসামী।

এদিকে এলাকাসূত্রে জানা যায়, ওই এসআই শহিদুল হ্যান্ডকাফসহ গ্রেফতারকৃত আসামী হারানোর পর এলাকাবাসীর সহায়তায় আসামী ছেড়ে দেয়ার চুক্তিতে হ্যান্ডকাফ উদ্ধার করেন।

বেতাগী থানা পুলিশ জানায়, বেতাগীর সোনার বাংলা বাজারে একটি মুদি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে গত সপ্তাহে। পরে, পুলিশ তদন্ত করে চুরির ঘটনায় হাবিব বিশ্বাসের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পায়। এরপর এসআই শহিদুল ইসলামসহ পুলিশের একটি টিম হোসনাবাদ এলাকার হাবিব বিশ্বাসের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসার সময় হ্যান্ডকাপ সহ দৌড়ে ধান ক্ষেতের মধ্যে দিয়ে পালিয়ে যায়।

বেতাগী থানার (ওসি) আনোয়ার হোসেন  হ্যান্ডকাপ সহ আসামী পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি পালিয়ে যাওয়ার ২-৩ ঘন্টা পর ধানক্ষেত থেকে হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে। আসামি হাবিব বিশ্বাসকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি