1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মেসিকে রাষ্ট্রপতি হিসেবে চায় আর্জেন্টাইনরা - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

মেসিকে রাষ্ট্রপতি হিসেবে চায় আর্জেন্টাইনরা

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
Spread the love

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে অবশেষে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের স্বাদ দিলেন লিওনেল মেসি। শুধু গোল করে আর করিয়েই নয়, অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়েও শিরোপা জয়ে বিশাল অবদান রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা। ফুটবল বিশ্বের অন্যতম সেরা এ তারকার এমন অর্জন শুধু আর্জেন্টিনা নয়, পুরো বিশ্ববাসীর মন কেড়েছে।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের উদযাপন চলছে এখনও। বিশ্বকাপ শেষের দশদিন পেরিয়ে যাওয়ার পরও উৎসবের আমেজ একটুও কমেনি লাতিন আমেরিকার দেশটিতে। বিশ্বমঞ্চে নিজের দেশকে শ্রেষ্ঠ প্রমাণ করার নায়ক মেসিকে নিয়েও উন্মাদনা চলছে পুরোদমে। ক্লাব ফুটবল থেকে ছুটি নিয়ে মেসিও যোগ দিচ্ছেন সে উদযাপনে।

বিশ্বকাপ জয়ের আগেই আর্জেন্টিনায় মেসির জনপ্রিয়তা ছিল বেশ। তবে দেশকে বিশ্বজয়ের আনন্দে ভাসানোর পর সে জনপ্রিয়তা এখন আকাশ ছুঁয়েছে। শুধু তাই নয়, স্প্যানিশ গনণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মেসিকে এখন রাষ্ট্রপ্রধান হিসেবে চায় আর্জেন্টিনার জনগণ। সম্প্রতি আর্জেন্টিনায় চালানো এক জরিপের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে গণমাধ্যমটি।

জরিপে পাওয়া তথ্য অনুযায়ী, ৪৩.৭ শতাংশ আর্জেন্টাইন মানুষ চান দেশের প্রেসিডেন্ট হোক মেসি। আরও ১৭.৫ শতাংশ লোকেরও সম্মতি আছে পিএসজি তারকার দিকেই। মেসিকে প্রেসিডেন্ট হিসেবে চান না এমন মানুষ আছেন ৩৭.৮ শতাংশ। আর বিশ্বকাপজয়ী অধিনায়কের রাষ্ট্রপ্রধান হওয়া না হওয়ার ব্যাপারে আগ্রহ নেই ০.৯ শতাংশ মানুষের।

জনগণের মধ্যে জনপ্রিয়তার জরিপেও দেশের সব রাজনৈতিক নেতাকে বেশ পেছনে ফেলেছেন মেসি। শুধু পেছনেই ফেলেননি আর্জেন্টাইন তারকা, এই হিসাবে তার কাছাকাছিও নেই কেউ। প্রেসিডেন্ট হওয়ার যোগ্য এমন প্রার্থীদের সঙ্গে এক জরিপ পরিচালনা করে দেখা গেছে, ৩৬.৭ শতাংশ মানুষ মেসিকে চান রাষ্ট্রপ্রধান হিসেবে। দ্বিতীয় অবস্থানে থাকা জ্যাভিয়ের মিলেইর পক্ষে জনমত মাত্র ১২ শতাংশ।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares