1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ফরিদপুর প্রেসক্লাবে সভাপতি হাবিব, সা.সম্পাদক সোহেল - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে আল মুজাহিদ মল্লিকের গুরুত্বারোপ চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন

ফরিদপুর প্রেসক্লাবে সভাপতি হাবিব, সা.সম্পাদক সোহেল

শাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
Spread the love

মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি: ঐতিহ্যবাহী ফরিদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে হাবিবুর রহমান হাবিব, সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান সোহেল।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে দুপুর ১টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে সভাপতি পদে ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ভোরের রানার পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্থানীয় দৈনিক নাগরিক বার্তার সম্পাদক কবিরুল ইসলাম সিদ্দিকী পেয়েছেন ৩৮ ভোট। সহ-সভাপতি পদে ৩জন নির্বাচিত হয়েছেন এর মধ্যে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন এনটিভির প্রতিনিধি সঞ্জিব দাস, ৫১ ভোট পেয়ে দৈনিক বাংলাদেশ সময়ের প্রতিনিধি মঞ্জুয়ারা স্বপ্না ও ৪৪ ভোট পেয়ে ফোকাস বাংলার প্রতিনিধি মাহাবুব হোসেন পিয়াল বিজয়ী হন।

সাধারণ সম্পাদক পদে ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও এনটিভির প্রতিনিধি কামরুজ্জামান সোহেল। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি ও সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন পান ২৮ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হন দৈনিক ইত্তেফাক ও যমুনা টিভির প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেল, অর্থ সম্পাদক পদে ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন চ্যানেল আই- এর শাহাদাত হোসেন তিতু।

দপ্তর সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের আনোয়ার জাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনন্দ টিভির এস এম মনিরুজ্জামান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্থানীয় সাপ্তাহিক কানাইপুর বার্তার সম্পাদক মো. জাহিদুল ইসলাম, তথ্যপ্রযুক্তি ও পাঠাগার সম্পাদক পদে স্থানীয় দৈনিক আজকের সারাদেশ পত্রিকার মুইজ্জুর রহমান রবি ও ক্রীড়া সম্পাদক পদে স্থানীয় দৈনিক বাঙালি সময় পত্রিকার শ্রাবণ হাসান নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে স্থানীয় দৈনিক ফরিদপুর বার্তা পত্রিকার এস এম রাইসুল ইসলাম রুবেল, দৈনিক ইত্তেফাকের জুবায়ের জাকির, এশিয়ান টিভির মো. সিরাজুল ইসলাম, স্থানীয় দৈনিক বাঙালি সময় পত্রিকার সম্পাদক সেলিম মোল্লা ও অনলাইন নিউজ পোর্টাল বৈশাখনিউজ ডটকম-এর সম্পাদক রুহুল আমিন, দৈনিক দিনকালের নুরুল ইসলাম আনজু নির্বাচিত হয়েছেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares