1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
২০২৩ সালে যুক্তরাজ্যে নাগরিক দাঙ্গা দেখা দিতে পারে - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

২০২৩ সালে যুক্তরাজ্যে নাগরিক দাঙ্গা দেখা দিতে পারে

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
Spread the love

২০২২ সালে করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে যুক্তরাজ্যসহ পুরো ইউরোপের অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকে। সেই সঙ্গে দেখা দেয় জ্বালানি সংকট, বেড়ে যায় জীবনযাত্রার ব্যয়। বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ইকোনমিস্ট বলছে, ২০২৩ সালে যুক্তরাজ্য তথা ব্রিটেনের সংকট আরও ঘনীভূত হওয়া সম্ভাবনা রয়েছে। এমনকি, উল্লেখযোগ্য সংখ্যক ব্রিটিশ নাগরিক বলছেন, দেশটিতে জ্বালানি ও খাদ্যমূল্যের উর্ধ্বগতি শুরু হওয়ার খুব বেশিদিন বাকি নেই। এমন পরিস্থিতিতে অনেকের দাবি, আগামী বছর যুক্তরাজ্যে নাগরিক নৈরাজ্য বা দাঙ্গা দেখা দিতে পারে। এর আগেও মন্দার কারণে ব্রিটিশ নাগরিকরা সরকারবিরোধী দাঙ্গায় জড়িয়েছিলেন। অর্ধ শতাব্দী আগে ইপি থম্পসন নামের এক ইতিহাসবিদ বলেছিলেন, মানুষ সাধারণত দুটি কারণে দাঙ্গা করে। প্রথমত, জীবনযাত্রার ব্যয় বেড়ে গেলে সাধারণ মানুষ আন্দোলনে নামেন। আর তাতে বাধা দিলে তারা ভাবতে থাকেন, সরকার তাদের সঙ্গে অসহনীয় আচরণ করছে। পরবর্তীতে তারা আরও উগ্র হয়ে ওঠেন। দ্বিতীয়ত, অনেকে ভাবেন, দাঙ্গার মাধ্যমে তারা সমস্যার সমাধান ঘটাতে সক্ষম হবেন। যুক্তরাজ্যের বর্তমান পরিস্থিতিতে উভয় কারণেই দাঙ্গা হওয়ার শঙ্কা রয়েছে বলে দাবি করছেন অনেকে। অনেকে আবার বলছেন, কতিপয় সুবিধাবাদী ও অপরাধপ্রবণ মানুষ মনে করেন, দাঙ্গায় যোগদানের সুযোগে যদি দামি জিনিস লুট করা যায়, তাহলে বেশ লাভবান হওয়া যাবে। ওই জিনিস বিক্রির টাকা দিয়ে বেশকিছুদিন চলা যাবে। মানুষের এমন মনোভাবও দাঙ্গার সূত্রপাত ঘটাতে পারে। ২০১১ সালে যুক্তরাজ্যে হওয়া দাঙ্গার কারণ ও প্রভাব বিশ্লেষণকারী অপরাধবিদরা দেখতে পান, দাঙ্গা চলাকালে শহরগুলোতে হঠাৎ করেই নিম্ন-অপরাধ ভারসাম্য থেকে উচ্চ-অপরাধ ভারসাম্যের সৃষ্টি হয়। কারণ সেময় পুলিশ বিক্ষোভকারীদের লুটপাট ও জ্বালাও-পোড়াও প্রতিরোধ করতে ব্যর্থ হয়। তবে পরবর্তীতে সিসি ক্যামেরা ফুটেজ দেখে দাঙ্গায় অংশ নেওয়া হাজার হাজার ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালত তাদের কঠোর শাস্তি দেন। এদিকে, নাজুক এ সময়ে লন্ডনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর হিসেব বিবেচনা করা হচ্ছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares