1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নতুন পরমাণু চুল্লির কাজ শুরু করেছে পাকিস্তান - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

নতুন পরমাণু চুল্লির কাজ শুরু করেছে পাকিস্তান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
Spread the love

পাকিস্তানের করাচিতে নতুন করে স্থাপিত ‘কে-২’ পরমাণু স্থাপনার চুল্লিতে জ্বালানী ঢোকানোর কাজ শুরু করেছে দেশটির পরমাণু শক্তি কমিশন। এই স্থাপনা থেকে ১১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ২০২১ সালের এপ্রিল মাসে এই পরমাণু স্থাপনা থেকে পুরোদমে বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু হবে। তবে তার আগে পরীক্ষামূলকভাবে জ্বালানী ঢোকানোর কাজ শুরু করল দেশটির পরমাণু শক্তি কমিশন।

কমিশনের একজন মুখপাত্র বলেছেন, পাকিস্তানের এটমিক রেগুলেটরি অথোরিটির অনুমতিপত্র পাওয়ার পর তারা পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের কাজে হাত দিয়েছেন।

তিনি বলেন, কে-২ পরমাণু স্থাপনা মূলত একটি ভারী পানির রিঅ্যাক্টর যেটি চীনা এইচপিআর-১০০০ প্রযুক্তি ব্যবহার করে নির্মিত হয়েছে। বৃহস্পতিবার জ্বালানী ঢোকানোর সময় পদস্থ চীনা ও পাকিস্তানি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাকিস্তানের পরমাণু শক্তি কমিশন সেদেশে চাহিদার তুলনায় বিদ্যুতের মারাত্মক ঘাটতি পূরণ করতে এগিয়ে এসেছে। সম্প্রতি ওই কমিশন বলেছে, ২০২১ সালের পর থেকে পাকিস্তান প্রতি বছর একটি করে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। এভাবে চারটি পরমাণু বিদ্যুৎ স্থাপনা নির্মাণ করা সম্ভব হলে পাকিস্তানে আর বিদ্যুতের ঘাটতি থাকবে না বলে ওই কমিশন আশা করছে।

পাকিস্তানের অর্থনীতির প্রাণ করাচির বিদ্যুৎ ঘাটতিকে আপাতত অগ্রাধিকার ভিত্তিতে মেটানোর উদ্যোগ নিয়েছে ইসলামাবাদ। বর্তমানে করাচি শহরে সারাদিনে কয়েকবার লোডশেডিং হয় এবং কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ থাকে না। এর ফলে ওই নগরীর শিল্প-কারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

পাকিস্তানে ‘কে-৩’ নামের আরেকটি পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের কাজ চলছে যেটি থেকে ২০২১ সালের শেষ নাগাদ বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু করা যাবে বলে সেদেশের পরমাণু শক্তি কমিশন জানিয়েছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares