1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
কুমিল্লায় সরকারী খালের মাটি বিক্রি করেছে ইউপি মেম্বার - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

কুমিল্লায় সরকারী খালের মাটি বিক্রি করেছে ইউপি মেম্বার

মো: রনি আহমেদ, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
Spread the love
মোঃ রনি আহমেদ, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে ড্রেজিং করে সরকারী খাল থেকে মাটি বিক্রি করছেন এক ইউপি সদস্য। শ্রীকাইল ইউনিয়নের উত্তর পেন্নাই কৃষি জমির মাঝ দিয়ে প্রবাহিত হওয়া তিতাস খাল থেকে এ মাটি উত্তলণ করছেন তিনি। ইউপি সদস্য আনোয়ার ১নং শ্রীকাইল ইউনিয়নের উত্তর পেন্নাই গ্রামের মনু মিয়ার পুত্র ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য। স্থানীয় মেম্বার হওয়ায় এলাকায় একক আধিপত্য বিস্তার করে দীর্ঘ দিন ড্রেজার ব্যবসা করছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক কৃষকরা বলেন, স্যার আমরা গরীব মানুষ । ড্রেজার ব্যবসায়ীদের ভয়ে কিছু বলতে পারি না। সরকারের খাল থেকে অনেক দিন ধরে লতিফ ও আনোয়ার মেম্বার মাটি কেটে নিয়ে যাচ্ছে। বিষয়টি দেখার কেউ নেই। ৫ হাজার টাকা দিলে সবায় চলে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর যাবত আনোয়ার মেম্বার ও তার ভাই আব্দুল লতিফ মিয়া- সরকারী খালের ভীতর ড্রেজার বসিয়ে মাটির ব্যাবসা করে আসছেন। খাল থেকে মাটি লুটে নেওয়ার বিষয়টি শ্রীকাইল ভূমি অফিস দেখেও না দেখার ভান করে আছে। খালের ভীতর ড্রেজিং করার কারণে পাশের জমি ভেঙে ডোবায় পরিণত হয়েছে। ভেঙে যাওয়া জমিগুলো নাম মাত্র টাকায় কৃষকদের কাছ থেকে কিনে নিয়ে সেখানেও চালাচ্ছে ড্রেজিং তান্ডব।

এই ড্রেজার ব্যাবসায়ী আনোয়ারের আছে একটি শক্তিশালী ড্রেজিং চক্র। সে কাউকে তোয়াক্কা না করেই বছরের পর বছর সরকারী খালের ভীতর ড্রেজার বসিয়ে নির্ভিঘ্নে মাটি তুলছেন । তাদের বেপরোয়া ড্রেজিং কর্মকান্ডে অসহায় কৃষক ও স্থানীয় জনগণ।
এব্যাপারে ড্রেজার ব্যাবসায়ী ইউপি সদস্য আনোয়ার বলেন, এখন আমার ড্রেজার বন্ধ । খালে যেই ড্রেজারগুলো আছে সেটি লতিফ মিয়ার। সে আমার ভাই। বিদেশ থেকে এসে বেকার হয়ে যাওয়ায় ড্রেজার ব্যবসা দিয়ে দিছি।

শ্রীকাইল ভূমি অফিসের নায়েব আসাদুজ্জামান বলেন , পেন্নাই গিয়ে আমি ড্রেজার খুজেঁ পাইনি। ড্রেজার ব্যবসায়ীদের কাছে গেলে তারা আমাদের কোন তোয়াক্কা করেনা। তাই আমি এসিল্যান্ড স্যারকে বলছি সাথে পুলিশ দেওয়ার জন্য।
মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন জনী বলেন, সরকারী খাল কাটার কোন বিধান নাই । যদি কেউ খাল থেকে মাটি উত্তলণ করে থাকে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares