1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংসদে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব গ্রহণে সিপিবি(এম)’র নিন্দা বাগেরহাটে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিত বাঘারপাড়ায় চিত্রা নদী খননের মাটি পড়ে থাকায় দুর্ভোগ ডুমুরিয়ায় অবৈধ ইটভাটা গিলে খাচ্ছে পাউবো’র বাঁধ! অভয়নগরে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে যুবককে কারাদণ্ড নড়াইলের লোহাগড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু মোল্লাহাট শ্রমিক লীগ নেতা সোহাগ শেখকে গুলি করে হত্যা ঝিনাইদহে বিএনপিকর্মী তরু মিয়ার লাশ নিয়ে বিক্ষোভ মিছিল মাগুরায় মাথার উপর গাছের ডাল ভেঙ্গে দুই মোটর সাইকেল আরোহী নিহত মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে বাঁধ দেয়ার চেষ্টা প্রতিমন্ত্রীর নির্দেশে ভন্ডুল

বিলোনিয়া স্থলবন্দরের কাজ বন্ধ করে দিয়েছে বিএসএফ

আবুল হাসনাত রিন্টু,ফেনী জেলা প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
আবুল হাসনাত রিন্টু, ফেনী,আন্তর্জাতিক সীমানা আইন আমলে না নেওয়ার কারণে প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধায় বন্ধ হয়ে গেছে ফেনীর বিলোনিয়া স্থলবন্দর নির্মাণের কাজ।
জানা গেছে, এই স্থলবন্দরের জন্য অধিগ্রহণ করা ১০ একর জমির মধ্যে সাত একর জমিই পড়েছে জিরো পয়েন্টের ১৫০ গজের মধ্যে। নিয়ম অনুযায়ী এখানেও বিএসএফের বাধার মুখে কাজের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। তবে ১৫০ গজের বাইরে বাংলাদেশের অভ্যন্তরে বন্দর চালুকরণের জন্য ন্যূনতম অবকাঠামো যেমন-সীমানা প্রাচীর, অফিস ভবন, ডরমিটরি, ব্যারাক ভবন ওয়েব্রিজ স্কেল ও ওয়্যারহাউজের নির্মাণকাজ প্রায় শেষের দিকে। এই স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম শিগগিরই প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।
কাজ করতে না পারার কারণে ঠিকাদারদের সঙ্গে চুক্তি শেষ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। এ বিষয়ে পিইসি সভার আলোচনা হয়। সভায় বলা হয়, ১৫০ গজের বিষয়টি এখনও নিষ্পত্তি হয়নি এবং কবে নিষ্পত্তি হবে তা নিশ্চিত হওয়া সম্ভব নয়। তাই প্রকল্পের কাজে নিয়োজিত ঠিকাদারকে বসিয়ে না রেখে যতটুকু কাজ করেছে তার পাওনা পরিশোধ করে নিয়ম অনুযায়ী অব্যাহতি প্রদান করা হবে।
এ বিষয়ে বিলোনিয়া স্থলবন্দর প্রকল্পের পরিচালক (পিডি) মো. ডিএম আতিকুর রহমান বলেন, ‘বিএসএফের বাধার কারণে আমরা ১৫০ গজের ভেতরে কাজ করতে পারছি না। আলোচনা চলছে তারা আমাদের অনুমতি দেবে বলে আশা করছি। আমি গত এক বছর ধরে পিডি হিসেবে আছি। সীমান্তের ১৫০ গজের ভেতরে কেন জমি অধিগ্রহণ করা হয়েছে আমার জানা নেই।’
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাড়াতে ২০১৭ সালে এই তিন স্থলবন্দর নির্মাণের প্রকল্প হাতে নেয় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। প্রকল্পগুলো ২০২৩ সালে শেষ হওয়ার কথা ছিল। এই তিন স্থলবন্দর নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছিল ৩৮০ কোটি ৪৪ লাখ টাকারও বেশি। সঠিক পরিকল্পনার অভাবে এসব প্রকল্পের ১৫০ গজের ভেতরের নির্মাণের বিষয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি