1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
গাংনীর ভূট্টা ক্ষেত থেকে মরদেহ উদ্ধার - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

গাংনীর ভূট্টা ক্ষেত থেকে মরদেহ উদ্ধার

সোহেল রানা, মেহেরপুর জেলা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
Spread the love

সোহেল রানা, মেহেরপুর জেলা প্রতিনিধি:গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের গজাড়িয়া হেমায়েতপুর গ্রামের ঝোপের মাঠের ভূট্টা ক্ষেত থেকে জগত আলী (৫৫) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।জগত আলী গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামের মৃত ওমেদ আলী বিশ্বাসের ছেলে। ৩ সন্তানের জনক জগত আলী পেশায় একজন আমীন (জমি জরিপকারী)।রবিবার (৩০অক্টোবর-২২) সকাল সাড়ে ১০ টার দিকে গজাড়িয়া হেমায়েতপুর ঝোপের মাঠ থেকে তার লাশ উদ্ধার করে গাংনী থানা পুলিশের একটি দল।নিহত জগত আলীর বড় ভাই লিয়াকত আলী জানান, রোববার ভোরে ফজর নামাজ শেষে জগত আলী বাড়ি থেকে মাঠে আসে। সকালের দিকে খবর পায় তার মরদেহ মাঠে পড়ে আসে।জমিজমা নিয়ে জগত আলীর সাথে বড় ভাই মৃত আব্দুর রহমানের দু’ছেলে গাফ্ফার আলী ও জুব্বার আলীর সাথে কয়েক মাস যাবত দ্বন্দ্ব চলছিল। জগত আলী শরীকের ১০শতক বোনের জমি ক্রয় করে। ওই জমি বড় ভাইয়ের দু’ছেলে গাফ্ফার ও জুব্বার দখল করার জন্য বেশ কয়েকবার বাকবিতন্ডা করে। জগত আলী ওই জমিতে এবার ভূট্টা চাষ করেছিল। কিন্তু জমি দখলের জন্য বড় ভাইয়ের দু’ছেলে একই জমিতে শরিষা বপণ করে। এ দ্বন্দ্বের জের ধরে তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তার চোখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।এদিকে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি আব্দুর রাজ্জাক জানান, উদ্ধারকৃত জগত আলীর চোখে রক্তের আলামত রয়েছে। হত্যা নাকি স্ট্রোকজনিত কারণে পড়ে মারা গেছে তা ময়না তদন্তের রিপাের্ট হাতে পাওয়ার পর বিষয়টি পরিস্কার জানা যাবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares