1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

মাদারীপুরে ১৯ বছর পর হত‍্যা মামলায় ৩ জনের ফাঁসি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
Spread the love
মো: সোহেল  সিকদার।।মাদারীপুর   আব্দুর রাজ্জাক হত্যা মামলার  আসামিকে ১৯ বছর পরে ৩ জনের মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা  দিয়েছে আদালত।  ১৯ অক্টোবর বিকেল সাড়ে তিন ঘটিকায়  মাদারীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এ রায় দেন। এ সময় অপরাধ প্রমাণিত না হওয়ায় আরও   ৫ আসামিকে খালাস প্রদান করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩- আসামি হলেন।- মাজারুল ইসলাম মজনু (৫০), মাছিম শেখ (৪৮) এবং জসিম শেখ (৪৫) এছাড়া  যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন- হোসেন হাওলাদার (৬০), মনজুর আলী (৫৬), সাইদুর হোসেন হাওলাদার (৫২), সূর্য মাতুব্বর (৫৫), ফয়েজ শেখ (৫৮) এবং সুজাল মাতুব্বর (৬০)।
মামলার নথি সূত্রে  জানা যায়, ২০০৩ সালের ১৯ অক্টোবার  মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পুরান রাজার হাট  নামক স্থানে  ইউপি নির্বাচনকে কেন্দ্র করে শিরখাড়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান, হাওলাদারের মেজো ভাই, আবদুল  রাজ্জাক হাওলাদারকে প্রকাশ্য দিবালোকে গুলি ও কুপিয়ে হত্যা করে  রাজনৈতিক প্রতিপক্ষ লুৎফর খালাসী ও তার সমর্থকরা। এ ঘটনায়  ২০ অক্টোবার নিহতের স্ত্রী সেলিনা খানম বাদী হয়ে ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে এ ঘটনায় গত ২০০৫ সালের ৩ নভেম্বর মাদারীপুর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান ১৯ জনকে দায়ী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে বাদীপক্ষ মামলায় নারাজি দিলে আরো একজনকে আসামি অন্তর্ভুক্ত করা হয়। বিচার -কাজ চলাকালে ৫ আসামি বন্দুকযুদ্ধে মারা যান এবং আরো ৪ আসামি স্বাভাবিক মৃত্যুবরণ করেন।
মাদারীপুর পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সিদ্দিকুর রহমান সিং বলেন, রাজ্জাক হাওলাদার হত্যা মামলায় দীর্ঘ ১৯ বছর যুক্তিতর্ক শেষে আদালত এ মামলার ৩ জনের ফাঁসি এবং ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ  দেওয়া। আমরা রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট।
image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি