1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
যুক্তরাষ্ট্র নতুন অস্ত্র নামাচ্ছে রাশিয়া–চীনকে মোকাবিলায় - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

যুক্তরাষ্ট্র নতুন অস্ত্র নামাচ্ছে রাশিয়া–চীনকে মোকাবিলায়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
Spread the love

চীন ও রাশিয়াকে মোকাবিলা করার জন্য নতুন পারমাণবিক অ্যাটাক সাবমেরিন তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এসএসএন (এক্স) সিরিজের নেক্সট জেনারেশন অ্যাটাক সাবমেরিনগুলো ২০৩০ সাল নাগাদ মাঠে নামতে পারবে।

এর বিপরীতে চীনও পিছিয়ে নেই। দেশটি নতুন ড্রোন সাবমেরিন নামাতে যাচ্ছে দক্ষিণ চীন সাগরে। খবর হংকংভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া টাইমসের।

প্রতিবেদনে বলা হয়, পারমাণবিক সাবমেরিন নির্মাণের এই প্রকল্পটি মূলত যুক্তরাষ্ট্রের নৌবহরে থাকা বর্তমান সাবমেরিনগুলোর রক্ষণাবেক্ষণের সমস্যাগুলোকে কাটিয়ে উঠে গভীর সমুদ্রে যুক্তরাষ্ট্রের যুদ্ধের সক্ষমতাকে এগিয়ে নিয়ে চীন ও রাশিয়াকে পেছনে ফেলার মতো করেই নির্ধারণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের ২০২২ সালের আগস্ট মাসের প্রতিবেদনে বলা হয়েছে, এখনো পর্যন্ত পারমাণবিক ওই সাবমেরিন সিরিজের নকশা চূড়ান্ত করা হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, এসএসএন (এক্স) সিরিজের নেক্সট জেনারেশন অ্যাটাক সাবমেরিনগুলোর একটি নির্মাণ করতে ৫৮০ কোটি ডলার পর্যন্ত ব্যয় হতে পারে। অথচ বর্তমানে যুক্তরাষ্ট্রের বহরে থাকা সর্বাধুনিক প্রযুক্তির ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন নির্মাণে খরচ হয় ৩৬০ কোটি ডলার।

এদিকে দক্ষিণ চীন সাগরে নিজেদের শক্তি বাড়াতে মনুষ্যবিহীন সাবমেরিন নামাতে যাচ্ছে চীন। সম্প্রতি স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য থেকে এ ধারণা আরও শক্ত হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম নেভাল নিউজের এক প্রতিবেদনে স্যাটেলাইট থেকে পাওয়া চিত্র বিশ্লেষণ করে বলা হয়েছে, চীনের হাইনান দ্বীপে অবস্থিত চীনা নৌঘাঁটি সানায়ায় দুটি বড় আকারের সমুদ্রের তলদেশে কার্যক্রম চালাতে সক্ষম এমন নৌযানের অবস্থান রয়েছে। ওই দ্বীপটি দক্ষিণ চীন সাগরের একেবারে নিকটবর্তী।

নেভাল নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২১ সালের মার্চ–এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই ওই বিশেষ নৌযান দুটি সেই নৌঘাঁটিতে অবস্থান করছিল।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares