1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বিশ্বে ক্ষুধায় ৪ সেকেন্ডে একজন মারা যাচ্ছে - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

বিশ্বে ক্ষুধায় ৪ সেকেন্ডে একজন মারা যাচ্ছে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
Spread the love

বিশ্বে প্রতি চার সেকেন্ডে ক্ষুধায় একজনের মৃত্যু হচ্ছে বলে সতর্ক করেছে দুই শতাধিক এনজিও। আজ মঙ্গলবার এ সতর্কতা জানিয়ে বৈশ্বিক ক্ষুধা সংকট অবসানে আন্তর্জাতিক পদক্ষেপ আহ্বান করে তারা। খবর এএফপির।

বিবৃতিতে অক্সফ্যাম, সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনালের মতো এনজিওগুলো বলেছে, ৭৫টি দেশের বিভিন্ন সংস্থা খোলা চিঠিতে ক্ষুধার তীব্র মাত্রা বৃদ্ধি এবং তা মোকাবিলায় পদক্ষেপ গ্রহণের সুপারিশে দীর্ঘসূত্রতায় ক্ষোভ প্রকাশ করে।

এতে সতর্ক করে বলা হয়, আশ্চর্যজনক হলো বিশ্বের ৩৪ কোটি ৫০ লাখ মানুষ এখন তীব্র ক্ষুধার্ত। ২০১৯ সালের তুলনায় এই সংখ্যা দ্বিগুণ হয়েছে।

এনজিওগুলো বলেছে, বিশ্বনেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন একবিংশ শতাব্দীতে তাঁরা আর দুর্ভিক্ষ হতে দেবেন না। কিন্তু আবারও সোমালিয়ায় দুর্ভিক্ষ আসন্ন। বিশ্বের ৪৫টি দেশের প্রায় ৫ কোটি মানুষ অনাহারের দিকে ধাবিত হচ্ছেন। প্রতিদিন অনাহারে ১৯ হাজার ৭০০ মানুষের মৃত্যুর কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এর অর্থ প্রতি চার সেকেন্ডে ক্ষুধায় একজন মারা যাচ্ছে।

বিবৃতিতে সই করা ইয়েমেন ফ্যামিলি কেয়ার অ্যাসোসিয়েশনের মহান্না আহমেদ আলি এলজাবালি বলেন, কৃষি ও ফসল উৎপাদনে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের পরও একবিংশ শতাব্দীতে আমরা দুর্ভিক্ষ নিয়ে কথা বলছি। এটি কোনো একটি দেশ বা মহাদেশের বিষয় নয়, অনাহারের কখনও নির্দিষ্ট একটি কারণ ছিল না। এটি পুরো মানবতার অবিচারের ফসল।

এর আগে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান ডেভিড বিসলে সতর্ক করে বলেছেন, বিশ্বের প্রায় ৩৪ কোটি মানুষ অনাহারের দিকে এগিয়ে যাচ্ছে। ৮২টি দেশের ৩৪ কোটি ৫০ লাখ মানুষ চরম খাদ্য নিরাপত্তাহীনতার মুখে রয়েছে। করোনা মহামারির আগের তুলনায় চরম খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা মানুষের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares