1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শার্শা সীমান্তে ১৫ পিস স্বর্ণেরবার সহ আটক ‌‌১ - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

শার্শা সীমান্তে ১৫ পিস স্বর্ণেরবার সহ আটক ‌‌১

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
Spread the love

মোঃ ইকবাল হোসেন শার্শা উপজেলা প্রতিনিধি :যশোরের শার্শার সীমান্ত থেকে ১৫ পিস স্বর্ণেরবারসহ জালাল উদ্দিন (৩৫) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় গোগা বাজারের উত্তর পাশে একটি ইট ভাটার কাছে পাকা রাস্তার উপর থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

আটক জালাল বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আলী কদমের ছেলে।এ সময় পাচারকারীর ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি জানান, বিএসবির (গোয়েন্দা) তথ্যে গোপন সুত্রে খবর পেয়ে বিজিবির হেডকোয়াটারের একটি স্পেশাল দল গোগা বাজারের উত্তর দিকে গোগা-বেনাপোল সড়কের একটি ইট ভাটার কাছ থেকে জালাল উদ্দিন নামে এক স্বর্ন পাচারকারীকে আটক করা হয়। পরে জালাল এবং মোটরসাইকেলটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।এ সময় পাচারকারীর স্বীকার উক্তিতে মোটরসাইকেলের মধ্যে কৌশলে লুকানো ১৫ পিস সোনারবার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ৬৫২ গ্রাম। এবং বাজার মূল্য ১ কোটি ২৫ লাখ ২৮ হাজার টাকা।

তিনি আরও জানান, স্বর্ণের পাচার রোধকল্পে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে। স্বর্ণের চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনার সর্বাত্বক প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares