1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ভেনেজুয়েলা ও কলম্বিয়ার সীমান্ত খুলে দেওয়া হচ্ছে - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

ভেনেজুয়েলা ও কলম্বিয়ার সীমান্ত খুলে দেওয়া হচ্ছে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
Spread the love

ভেনেজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও কলম্বিয়ার নতুন বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর নেতৃত্বে ২৯ আগস্ট দুই দেশের আনুষ্ঠানিক মিত্রতার সম্পর্ক স্বাভাবিক হয়েছে। এরপর দুই দেশে একে অপরের রাষ্ট্রদূত আবার পাঠায় এবং দেশ দুটি সামরিক সহযোগিতার সম্পর্ক পুনরায় স্থাপন করার ঘোষণা দেয়।

২০১৮ সালে ভেনেজুয়েলার সাধারণ নির্বাচনে জয় পান মাদুরো। কিন্তু কলম্বিয়ার তৎকালীন ডানপন্থী প্রেসিডেন্ট ইভান দুক ওই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন এবং ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদোকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেন। এ ঘটনার পর ভেনেজুয়েলাসহ ডজনখানেক দেশের সঙ্গে কলম্বিয়ার সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এ পরিস্থিতিতে ভেনেজুয়েলা ও কলম্বিয়া দুই দেশে থাকা নিজেদের দূতাবাস ও কনস্যুলেট বন্ধ করে দেয়। ফ্লাইট চলাচলও বন্ধ হয়।

দুই দেশের মধ্যে সীমান্ত রয়েছে দুই হাজার কিলোমিটারের। সীমান্তে সশস্ত্র গোষ্ঠী ও অপরাধী চক্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ২০১৯ সাল থেকে এই সীমান্ত বন্ধ রয়েছে।

অবশ্য গত বছরের অক্টোবর থেকে স্থলসীমান্ত পুনরায় খুলে দেওয়া হয়। তবে পথচারী পারাপার ছাড়া এত দিন যানবাহন চলাচলে অনুমতি ছিল না।

গতকাল শুক্রবার নিকোলা মাদুরো টুইট করে বলেন, ২৬ সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলা ও কলম্বিয়ার মধ্যকার সীমান্ত খুলে দেওয়া হবে। এ ছাড়া একই সময় থেকে ফ্লাইট চলাচলও পুনরায় শুরু হবে। পেট্রো টুইট করেন, ‘আমরা দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য সরকারের প্রতিশ্রুতি নিশ্চিত করছি।’

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares