1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ফরিদগঞ্জে পুলিশের হাতে ৬ মাদক কারবারি আটক  - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ

ফরিদগঞ্জে পুলিশের হাতে ৬ মাদক কারবারি আটক 

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
Spread the love

সবুজ ভদ্র, চাঁদপুর :চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক পৃথক অভিযানে গাঁজাসহ এক নারীসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।৩ সেপ্টেম্বর ২০২২খ্রি. শনিবার রাতে ফরিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেনের দিকনির্দেশনায়  ও তদন্ত ওসি প্রদীপ মন্ডলের সার্বিক সহযোগীতায় এস.আই মো. সেলিম মিয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা এলাকার আহসান উল্যাহ মিজি বাড়িতে অভিযান পরিচালনা করে মো. ইউসুফ মিজির ছেলে মাদক ব্যবসায়ী মো. ফয়েজ উল্যাহ (৩৫)কে ও বালিথুবা সর্দার বাড়ির মো. লোকমান সর্দারের ছেলে মাদক ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন প্রকাশ জলিল (৩০)কে এবং একই বাড়ির আ. সাত্তার সর্দার ছেলে মাদক ব্যবসায়ী মো. তাজুল ইসলাম(৩০)কে ২’শ ৫০ গ্রাম গাঁজা আটক করা হয়।

একইদিন রাতে এস.আই আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চররামপুর এলাকায় অভিযান পরিচালনা করে চররামপুর পাটওয়ারী বাড়ীর মৃত চাঁন মিয়া বাদশা পাটওয়ারী ছেলে মাদক ব্যবসায়ী মো. রুবেল পাটোয়ারী(২৮) কে ৫’শ গ্রাম গাঁজাসহ আটক করে। অন্যদিকে  এসআই মো. নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার কাছিয়াড়া এলাকার ফরিদগঞ্জ পশ্চিম বাজার তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে সাফুয়া এলাকার মো. রফিকুল ইসলামের স্ত্রী মাদক ব্যবসায়ী মোসা. পারভীন বেগম শিল্পী বেগম(৪০)কে ও কাছিয়াড়া এলাকার নাছির পাটওয়ারী বাড়ির আলমগীর হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী মো. সুজন(২২)কে ৫’শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এক কেজি ২‘শ ৫০ গ্রাম গাঁজাসহ এক নারীসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares