1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বাজারে ভয়াবহ অগ্নিকান্ড : ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

বাজারে ভয়াবহ অগ্নিকান্ড : ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ওমর ফারুক, চাঁদপুর জেলা প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২
Spread the love

ওমর ফারুক, চাঁদপুর জেলা প্রতিনিধি

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে অগ্নিকান্ডে ৩ টি দোকান ভষ্মিভুত হয়েছে। রোববার (২১ আগস্ট) রাত আনুমানিক ৩ টার দিকে অগ্নিকান্ড ঘটে। এতে প্রায় ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

আগুনের সুত্রপাত এখনো জানা যায় নি, তবে বিদ্যুৎ এর শর্টশার্কীট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ব্যবসায়ীরা। কামাল হোসেনের মুদি ও মনোহরী, মুক্তার হোসেনের মুদি দোকানে চাউল, ডাল, আটা, ময়দা, আদা, পেঁয়াজ রসুন সহ মসলা আইটেম ও মমিন হোসনের দোকানে চা-বিস্কুট ও স্টেশনারী ছিল। সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।

মুদি দোকানদার কামাল হোসেন বলেন, আমার দোকানে প্রায় ১৭-১৮ লক্ষ টাকার মালামাল ছিল। কিভাবে আগুন লেগেছে বুজতে পারছি না। পাশের দোকানদার মুক্তার জানান, তার দোকানে মুদি আইটেমের মালামাল ছিল। প্রায় ১৭-১৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মমিনের দোকানেও প্রায় ৫ লাখ টাকার মালামাল ছিল।

ব্যবসায়ীরা জানান, ফায়ার সার্ভিসকে খবর দিলে সাথে সাথে দুটি ইউনিট এসে প্রায় ৪০ মিনিট চেষ্টা করে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে বাজার কমিটির নেতৃবৃন্দ, এলাকাবাসী, আশপাশের জনপ্রতিনিধিগণ ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেন।

এদিকে আগুন নিয়ন্ত্রণের পরে জানা যায়, সুজাতপুর বাজারে আরিফ এর গ্যারেজ থেকে চারটি অটোরিকশা ও ১২ টি ব্যাটারী চুরি হয়ে যায়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে ব্যস্ত থাকার ফাঁকে চোরেরা এগুলো নিয়ে চম্পট।
বাজার কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, আগুনের খবর পেয়ে ছুটে আসি। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রশাসনের সহযোগিতা ও দৃষ্টি আকর্ষণ করছি।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares