1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মহেশখালীতে অবশেষে প্রশাসনের অভিযান;স্কেভেটর জব্দ - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ

মহেশখালীতে অবশেষে প্রশাসনের অভিযান;স্কেভেটর জব্দ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ আগস্ট, ২০২২
Spread the love
ইশরাত মুহাম্মদ শাহ জাহান-মহেশখালী,কক্সবাজারঃদীর্ঘদিন ধরে দেদারসে বন বিভাগ ও প্রশাসন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রি করা হলেও, জিমিয়ে পড়েছিল কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে প্রশাসনের অভিযান।ফলে দিন দিন বিপর্যয়ের পথে দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। পাহাড় কাটার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে টনক নড়ে প্রশাসনের।২০ আগস্ট (শনিবার) বিকালে ছোট মহেশখালীর লম্বায় ঘোনা এলাকার আশরাফ আলীর ঘোনায় অভিযান চালিয়ে পাহাড় কাটারত অবস্থায় একটি স্কেভেটর জব্দ করেন-মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে, অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাহাড়কাটা অবস্থায় একটি স্কেভেটর জব্দ করা হয়েছে, এসমম যারা পাহাড় কাটছে তারা পালিয়ে যায়। এ পাহাড় খেকোদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।সূত্রে জানা যায়, মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে চিহ্নিত পাহাড় খেকোরা পাহাড় কেটে মাটি বিক্রি করে মহেশখালীকে ধ্বংস করে আসছিল। এনিয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশ হলেও বন বিভাগ ও প্রশাসনের নিরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলো সচেতন মহল। তারা পাহাড় রক্ষার দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন ভাবে প্রতিবাদ জানিয়ে আসছিল দীর্ঘদিন ধরে।
ছোট মহেশখালী থেকে স্থানীয়রা জানান, রাতে ও দিনে ছোট মহেশখালী ইউনিয়ের চিহ্নিত পাহাড় খেকোরা কতিপয় প্রশাসন ও বন বিভাগের লোকজনকে মাসোহারা দিয়ে দিনরাত ছোট মহেশখালী বিভিন্ন পাহাড় কেটে মাটি বিক্রি করে আসছে। সম্প্রীতি ইউনিয়নের লম্বা ঘোনার আশরাফ আলী ঘোনায় একটি পাহাড়ের অর্ধেক অংশ কেটে ফেলা হয়েছে। ঐ পাহাড়ের গাছপালা কেটে বাইরে বিক্রি করা হয়। কয়েকটি কাটা ও অর্ধ কাটা গাছ পাহাড়ের পাদদেশে পড়ে রয়েছে বলে জানান স্থানীয়রা।নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার লোকজন জানান, পাহাড়ের জমি জনৈক আয়ুব আলীর দখলে রয়েছে। তার সাথে আতাত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়ান সিকদারের ভাই জাহেদ সিকদার নামের এক প্রভাবশালী ব্যক্তি স্কেভেটর দিয়ে মাটি কেটে তা অন্যত্র বিক্রি করছে।এবিষয়ে ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়ান সিকদারের মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।উল্লেখ্য বিগত কয়েক মাসে আগে পাহাড় কাটার দায়ে ছোট মহেশখালীর চেয়ারম্যান রিয়ান সিকদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছিল মহেশখালী উপজেলা প্রশাসন।এছাড়াও বেশ কয়েকবার তার পরিবারের মাটি কাটার ডাম্পার জব্দকরে বিভিন্ন জরিমানা করেছে বলে জানা যায়।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares