1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ইউক্রেন যুদ্ধে এক লাখ সেনা পাঠাবে উত্তর কোরিয়া - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

ইউক্রেন যুদ্ধে এক লাখ সেনা পাঠাবে উত্তর কোরিয়া

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
Spread the love

উত্তর কোরিয়া ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে শক্তিশালী করতে সাহায্য করার জন্য এক লাখ স্বেচ্ছাসেবক সৈন্যের প্রস্তাব দিয়েছে বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। বুধবার নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান প্রতিরক্ষা বিশ্লেষক ইগর কোরোচেঙ্কো রাশিয়ান চ্যানেল ওয়ানকে বলেছেন, এক লাখ উত্তর কোরিয়ার স্বেচ্ছাসেবক সেনা এসে ইউক্রেন সংঘাতে অংশ নিতে প্রস্তুত রয়েছে।

উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর প্রশংসা করে কোরোটচেঙ্কোকে বলেন, রাশিয়ার উচিত উত্তর কোরিয়ার সেনাদের এবং তাদের কাউন্টার-ব্যাটারি দক্ষতাকে আন্তরিকভাবে স্বাগত জানানো।

তিনি বলেন, উত্তর কোরিয়া যদি ইউক্রেনীয়দের বিরুদ্ধে লড়াই করার জন্য তার আন্তর্জাতিক দায়িত্ব পালনের ইচ্ছা প্রকাশ করে, তা হলে আমাদের তাদের অনুমতি দেওয়া উচিত।

তবে উত্তর কোরিয়া কীভাবে রাশিয়াকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তা এখনো পরিষ্কার নয়।

নিউইয়র্কভিত্তিক কাউন্সিল ফর ফরেন রিলেশনস অনুসারে, উত্তর কোরিয়ার সামরিক বাহিনী বিশ্বের চতুর্থ বৃহত্তম। প্রায় ১৩ লাখ সক্রিয় সেনা রয়েছে দেশটির। এ ছাড়া সংরক্ষিত সেনা হিসাবে রয়েছে আরও ছয় লাখ।

এদিকে দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র ডেইলি এনকে জানিয়েছে, রাশিয়াকে যুদ্ধোত্তর ইউক্রেন পুনর্গঠনে সহায়তা করার জন্য কর্মী প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়া।

রাশিয়ান সূত্রের বরাত দিয়ে ডেইলি এনকে জানিয়েছে, রাশিয়া যুদ্ধে জিতলে কিম জং উন পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে এক হাজারেরও বেশি কর্মী পাঠানোর পরিকল্পনা করছেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares