1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
আর্সেনালের মাঠে উলভারহ্যাম্পটনের জয় - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে গ্যাস সংকট: ২০ কারখানার শ্রমিকদের ছুটি জলাবদ্ধতা থেকে মুক্তি পেল সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ঢাকা-মোংলা-ঢাকা রুটে নতুন একটি আন্তঃনগর ট্রেন গোপালগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা উদ্ধার, আটক ২জন বরগুনায় পায়রা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে সংঘর্ষ,পুলিশসহ আহত ৩০ নরসিংদীরতে মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪ ভূরুঙ্গামারীতে জিপিএ -৫ প্রাপ্ত শিফা বিনতে সাঈদ এর সংবর্ধনা চট্টগ্রামে পুলিশ দেখে প্রাইভেটকার রেখে পালিয়েছে মাদককারবারিরা

আর্সেনালের মাঠে উলভারহ্যাম্পটনের জয়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
Spread the love

ইংলিশ প্রিমিয়ার লিগে কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া আর্সেনাল ঘরের মাঠে ফের হারের তেতো স্বাদ পেয়েছে। তাদের ঘর থেকে দারুণ এক জয় নিয়ে ফিরেছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। এমিরেটস স্টেডিয়ামে রবিবার ২-১ গোলে হারে মিকেল আর্তেতার দল।

লিগে নিজেদের মাঠে এটি আর্সেনালের টানা তৃতীয় হার। হোম-অ্যাওয়ে মিলে টানা তিন ম্যাচে পয়েন্ট হারাল দলটি। গত সপ্তাহে লিডস ইউনাইটেডের মাঠে গোলশূন্য ড্রয়ের আগের রাউন্ডে ঘরের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরেছিল তারা।

ম্যাচের ৫ম মিনিটে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। কর্নারে হেড করতে গিয়ে মাথায় মাথায় সংঘর্ষে প্রচণ্ড আঘাত পান আর্সেনালের দাভিদ লুইস ও উলভারহ্যাম্পটনের রাউল হিমেনেস। মাঠেই অনেকটা সময় ধরে চলে তাদের চিকিৎসা। লুইস মাথায় ব্যান্ডেজ নিয়ে খেলা চালিয়ে গেলেও স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় হিমেনেসকে। প্রায় ১০ মিনিট বন্ধ থাকার পর আবার শুরু হয় খেলা।

২৭তম মিনিটে নেতোর গোলে এগিয়ে যায় উলভারহ্যাম্পটন। বাইলাইন থেকে আদামা ত্রাওরের ক্রসে একজনের হেড ক্রসবারে লেগে ফেরার পর কাছ থেকে বল জালে পাঠান এই পর্তুগিজ ফরোয়ার্ড।

সমতায় ফিরতে বেশি সময় লাগেনি আর্সেনালের। তিন মিনিট পরই ডান দিক থেকে স্বদেশি উইলিয়ানের ক্রসে হেডে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মাগালেস।

৪২তম মিনিটে পোদেন্সের গোলে আবার এগিয়ে যায় উলভারহ্যাম্পটন। বিরতির পর অনেক চেষ্টা করেও হার এড়াতে পারেনি আর্সেনাল।

১৯৭৯ সালের পর আর্সেনালের মাঠে প্রথম জয়ের আনন্দে মাঠ ছাড়ে উলভারহ্যাম্পটন।

১০ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে দলটি। ৫ম হারের স্বাদ পাওয়া আর্সেনাল ১৩ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে। টটেনহ্যাম হটস্পার ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। ১৯ পয়েন্ট নিয়ে তিনে আছে চেলসি।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares