1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

পাঠ্যবই নিয়ে গুজব ছড়িয়ে দেশবাসীকে বিভ্রান্ত করা হচ্ছে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
Spread the love

ওমর ফারুক, চাঁদপুর জেলা প্রতিনিধি: শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে দেশ এগিয়ে যাচ্ছে।দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে। কিন্তু দেশের এই স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করতে স্বাধীনতা বিরোধী অপশক্তি বহুমুখী ষড়যন্ত্র করে যাচ্ছে। তারই অংশ হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের কিছু বইয়ের ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়ে গুজব ছড়াচ্ছে। দেশের উন্নয়ন, অগ্রগতি ও অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে সকল প্রকার গুজব থেকে আমাদেরকে বিরত থাকতে হবে।সোমবার (১১ জুলাই) বিকেলে চাঁদপুরের হাইমচরের সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত চুন্নু মিয়া সরকার স্মরণে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী চুন্নু মিয়া সরকারের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, চুন্নু মিয়া সরকার অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এই অঞ্চলের মানুষের অধিকার রক্ষায় তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তিনি দলের প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি।উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজ চোকদারের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব নুর হোসেন পাটোয়ারী।উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সহ সভাপতি ডা. জে.আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এড.মজিবুর রহমান ভূইয়া, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির প্রধানিয়াসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।শোক সভাশেষে শিক্ষামন্ত্রী মরহুম কায়কোবাদ চুন্নু মিয়া সরকার এর পরিবার এর সদস্যদের সাথে স্বাক্ষাৎ করে।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি