1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি জটিল হচ্ছে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
Spread the love

আল–জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, প্রেসিডেন্ট পদত্যাগের পর সরকারের নেতৃত্ব দেবেন পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে। প্রেসিডেন্টের পদত্যাগের পর এক মাসের মধ্যে নতুন নির্বাচন করতে হবে পার্লামেন্টকে।তবে এটা ঠিক পরিষ্কার নয়, পার্লামেন্ট নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবে কি না। আর যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, তিনি সাধারণ মানুষ বা বিক্ষোভকারীদের কাছে গ্রহণযোগ্য হবেন কি না।এখানে একটি বিষয় লক্ষণীয়, গোতাবায়া রাজাপক্ষের দলের সংখ্যারগরিষ্ঠতা রয়েছে পার্লামেন্টে। ফলে এই দলের সহযোগিতা ছাড়া নতুন সরকার গঠন করা কঠিন। তাই আশঙ্কা করা হচ্ছে, যে বিক্ষোভ শুরু হয়েছে, সেই বিক্ষোভ আরও দীর্ঘায়িত হতে পারে।

নতুন সরকার গঠন না হলে শ্রীলঙ্কার আর্থিক সংকট সমাধানের সম্ভাবনা কম। কারণ, আইএমএফের এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটির (ইএফএফ) অধীনে অর্থ দেওয়ার কথা রয়েছে শ্রীলঙ্কাকে। কিন্তু এর জন্য দেশটিতে বৈধ সরকার প্রয়োজন। কারণ, এই সরকারের সঙ্গে আলোচনা করেই অর্থ দিতে পারবে আইএমএফ। কোনো দেশ অর্থ দিতে চাইলেও শ্রীলঙ্কায় নতুন সরকার দরকার। ফলে আইএমএফ ও বিভিন্ন দেশ চাইছে, শ্রীলঙ্কার চলমান সংকটের সমাধান দ্রুত হোক।এ কারণে বিক্ষোভ শুরুর পর থেকে শ্রীলঙ্কার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে আইএমএফ। এ প্রসঙ্গে রোববার আইএমএফের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আশা করছি, বর্তমান সংকটের সমাধান হবে। এটা হলে শ্রীলঙ্কার সঙ্গে আলোচনা পুরনায় শুরু করা সম্ভব হবে।’

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি